Homeফুটবলনতুন ল্যান্ডমার্কের সামনে লিওনেল মেসি, ২০২৬ সালে হবে পুরণ?

নতুন ল্যান্ডমার্কের সামনে লিওনেল মেসি, ২০২৬ সালে হবে পুরণ?

- Advertisement -spot_img

ডিসেম্বরের সাত তারিখ বছরের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি। নতুন বছরে ইউরোপের ফুটবলে টালমাটাল অবস্থা হলেও বেশ নিরিবিলি আছেন লিওনেল মেসি।

কেননা নতুন বছরেও শুরুর দেড় মাসে নেই কোন ম্যাচ। তবে ২০২৬ সালটায় অনেক চ্যালেঞ্জ থাকবে লিওনেল মেসি। সেই সাথে থাকবে অনেক ল্যান্ডমার্ক স্পর্শ করার সুযোগ। ৯০০ গোল ছোয়া থাকবে তার মাঝে অন্যতম বড় ল্যান্ডমার্ক।

এখন পর্যন্ত সব ধরণের ক্যারিয়ারে লিওনেল মেসির গোল ৮৯৬ টি। এর মাঝে লিওনেল মেসি সর্বোচ্চ গোল করেছেন বার্সেলোনার হয়ে, মোট ৬৭২ গোল করেন স্প্যানিশ ক্লাবটির হয়ে। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি করেন মোট ১১৫ টি গোল।

প্যারিসের ক্লাব পিএসজির হয়ে মেসির গোল ৩২ টি। আর বাদ বাকি গোল মেসি করেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে৷

কিন্ত এখানেই এবার রেকর্ডের সামনে মেসি। আর মাত্র ৪ গোল করতে পারলেই ৯০০ গোলের মাইলফলক হবে এলএমটেনের।

সেক্ষেত্রে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করবেন মেসি। নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯০০ গোল করা একমাত্র খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে ৯৫৭ টি গোল আছে তার। অপরদিকে মেসির সামনে সুযোগ এই মাইলফলক স্পর্শ করার।

সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে মায়ামির হয়ে মাঠে নামবেন মেসি। সেখানেই ৯০০ গোল ছুতে পারেন এই আর্জেন্টাইন। এছাড়া সেখানে না হলেও মার্চে ফিনালসিমায় এক রেকর্ড ছোয়ার হাতছানি থাকবে মেসি। কিন্ত বাস্তবে কত গোলে থামবেন মেসি?

চার অঙ্কের গোলের কোটার সুযোগও আছে মেসির সামনে। ২০২৫ সালে ৪৬ গোল করেন এলএমটেন।

এই বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেননি মেসি। ক্লাবের হয়ে নেননি কোন পেনাল্টি।

সেক্ষেত্রে বছরে ৫০ এর অধিক গোল এখনও বলে কয়ে করতে পারেন মেসি। মেসির বর্তমান বয়স ৩৮, এমএলএসে চাইলে আরো একাধিক বছর খেলতে পারেন তিনি।

তাই ২ বছর খেললে ও এরকম গোল করতে থাকলে ১০০০ গোলেও শেষ করতে পারেন এই আর্জেন্টাইন।

যদিও সেটা বলা যত সহজ, করা তত সহজ নয়। কেননা এখনই আগের মত ফিটনেস নেই মেসির, সেক্ষেত্রে টানা দুই বছর সব ম্যাচ খেলাও সম্ভব নয়।

এর বাইরে সামনে জাতীয় দলের ইন্টেন্স ম্যাচ থাকবে বিশ্বকাপে৷ এরপর মেসি আগের মত ক্ষুরধার থাকবেন কিনা সেটাও প্রশ্ন। তবে নামটা যেহেতু লিওনেল মেসি, ভরসা রাখাই যায় তার উপর। সেই ভরসাটাই রাখতে চাইবে মেসি ভক্তরা, কেননা মেসিকে তো সব জায়গার শীর্ষেই মানায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here