লিডস এর বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে শুরু লিভারপুলের ২০২৫ সাল।
প্রিমিয়ার লীগে এই ম্যাচে কাঙ্ক্ষিত ফল পায়নি ক্লাবটি, বছরের শুরুর দিনে হয়ত এমন ফলে হবেনা সন্তষ্ট।
তবে এই রেজাল্টেও রেকর্ড হয়ে গেছে এলিসন বেকারের। দল ৩ পয়েন্ট না পেলেও ১০০ ক্লিনশিট ঠিকই অর্জন হয়ে গেছে তার।
লিডস এর বিপক্ষে ২ সেভ দেন এলিসন, একটা দেন ডাইভিং সেভ। যে কারণে ড্র এর ম্যাচে কোন গোল হজম করতে হয়নি লিভারপুলকে, ৯০ মিনিটই জাল থাকে অক্ষত।
আর তাতেই দ্বিতীয় লিভারপুল তারকা হিসেবে শত ক্লিনশিটের ক্লাবে এলিসন বেকার।
১৩ ডিসেম্বর নিজের ৯৯ তম ক্লিনশিট রাখেন এই ব্রাজিলিয়ান, বছরের শুরুর দিন সেটাকে পুর্ণ করেন ১০০ তে।
লীগের ডেবিউ ম্যাচেই লিভারপুলের হয়ে প্রথম ক্লিনশিট পান এলিসন। ২০১৮ সালে সে ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় অলরেডরা।
এরপর থেকে ৭ বছর ধরে অলরেড শিবিরে এই ব্রাজিলিয়ান। অলরেডদের হয়ে জিতেছেন একাধিক প্রিমিয়ার লীগ শিরোপা। আর সেখানেই অর্জনে ১০০ ক্লিনশিট।
প্রিমিয়ার লীগে ১২ তম গোলরক্ষক হিসেবে ১০০ ক্লিনশিটের রেকর্ড করেছেন এলিসন বেকার। এর মাঝে একমাত্র প্রিমিয়ার লীগ খেলা খেলোয়াড়দের মাঝে তিনিই করেছেন ১০০ ক্লিনশিটের রেকর্ড।
দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে প্রিমিয়ার লীগে ১০০ ক্লিনশিট এলিসনের। এর আগে ম্যানচেস্টার সিটির হয়ে এডারসন করেন মোট ১১২ ক্লিনশিট।
বর্তমানে এই মৌসুমেই সিটি ছেড়ে তুরষ্কের ক্লাবে ফেনেরবার্গে যোগ দেন এডারসন
অপরদিকে দ্বিতীয় লিভারপুল গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লীগে ১০ ক্লিনশিট করেন এলিসনের। এর আগে স্পেনের পেপে রেইনা প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের হয়ে করেন ১৩৪ ক্লিনশিট।
১২ তম গোলরক্ষক হয়েও এই রেকর্ড করলেও সেরা দশে আসার সুযোগ আসে এলিসনের। আইরিশ শাই গিভেন প্রিমিয়ার লীগে করেন ১১৩ ক্লিনশিট, ১০৮ ক্লিনশিট ফিনল্যান্ডের জেসে জাসক্লেনেন।
ডেনমার্কের থমাস সেরেনসেন করেন মোট ১০৭ ক্লিনশিট। অর্থাৎ এই মৌসুমে চাইলেই এদের রেকর্ডকে ভাঙতে পারেন এলিসন বেকার। লীগের যে এখনও অর্ধেক ম্যাচ বাকি।
তবে এলিসনের দিকে মুল ফোকাস থাকবে আগামী বিশ্বকাপে। এলিসন বাদে অন্য গোলরক্ষকরা নেই তেমন ফর্মে।
হুগো সৌজা, বেন্তোরা সুযোগ পেলেও সেভাবে মেলে ধরতে পারছেননা। বিশ্বকাপ জিততে গোলরক্ষক কতটা গুরুত্বপূর্ণ, তা অতীতে ক্যাসিয়াস, এমি, নয়াররা দেখিয়েছেন।
এবার সেটা দেখানোর পালাই এলিসনের। ক্লাবের রেকর্ডের পারফর্মেঞ্চ জাতীয় দলে নিয়ে এবার যে সর্বজয়ের সুযোগ এই ব্রাজিলিয়ানের, ভক্তরাও চেয়ে থাকবে সেটার দিকেই।




