Homeফুটবলস্কোর ৯০ এর ২০২৫ এর সেরা ১০ খেলোয়াড়, তালিকায় রাফিনহা, নেই আর্জেন্টিনার...

স্কোর ৯০ এর ২০২৫ এর সেরা ১০ খেলোয়াড়, তালিকায় রাফিনহা, নেই আর্জেন্টিনার কেউ!

- Advertisement -spot_img

ব্যালন ডি অরে ছিলেন পাচ নাম্বারে। ফিফার সেরা একাদশেও মেলেনি জায়গা।

গত আসরে দুর্দান্ত পারফর্ম করেও অনেক আসর থেকে প্রাপ্য সম্মান মেলেনি রাফিনহা দিয়াজের।

এই ব্রাজিলিয়ান তাই তো বলেই ফেলেছিলেন, এইসব নিয়ে তিনি ভাবেননা। তবে এবার তাকে সম্মান দেয় স্কোর ৯০।

যেখানে ইঞ্জুরিতে থাকলেও রাফিনহাকে ২০২৫ সালের সেরাদের তালিকায় রাখে এই ওয়েবসাইটটি। তালিকার সাতে তারা রেখেছে এই ব্রাজিলিয়ান তারকা।

সেরা দশে রাফিনহার আগে ছয় নাম্বারে আছেন তারই ক্লাব সতীর্থ পেদ্রি। বার্সেলোনার মাঝমাঠের প্রাণ বলা হয় পেদ্রিকে।

এবার ব্যালনেও উপরের দিকে ছিল এই তারকার নাম। এই আসরেও লীগে ১৪ ম্যাচে ৭ গোল এসিস্ট তার। আর রাফিনহার ঠিক নিচে আছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

এই মৌসুমে সব আসর মিলিয়ে ৩০ ম্যাচে ৩৩ গোল কেনের। ২০২৫ সালে ক্লাবের হয়ে ৫০ গোল কেনের, জাতীয় দলের হয়ে করেছেন আরো ৯ গোল। ফর্মে তাই স্ট্রাইকারকে সেরা দশে জায়গা স্কোর ৯০ এর।

পর্তুগালের ম্যাজিক ম্যান ভিতিনহা আছেন নাম্বার নয়ে। দশে আছেন তার স্বদেশী নুনো মেন্ডেস।

নুনো বিশ্বের সেরা ফুলব্যাকদের একজন। আবার ভিতিনহা বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। ২০২৫ সালে পিএসজি চ্যাম্পিয়নস লীগ, পর্তুগাল পায় ন্যাশনস লীগের শিরোপা।

দুই জায়গায়ই দুর্দান্ত পারফর্মেঞ্চ করেন এই দুই জোড়া। তাই তো স্কোর ৯০ এর সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদোর দেশের দুই তারকা।

সেরা পাচে আছেন ডেক্লাইন রাইস। রিয়াল মাদ্রিদকে বিদায় করতে রাইসের করা দুই ফ্রিকিক সব ফুটবল ভক্তের চোখে ভাসবে।

এর বাইরে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ২০২৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ গোল। কর্নার, বল কন্ট্রোল, এট্যাক, ডিফেন্স সবদিকেই রাইস এখন সেরাদের কাতারেই আছেন। আর্সেনালের এই প্রাইম খেলোয়াড়কে সেখানেই জায়গা দিয়েছে স্কোর ৯০।

ব্যালন ডি অর জয়ী ওসমান ডেম্বেলে আছেন তালিকার চারে। গত আসরে ব্যালন ডি অর জিতেছেন, এবার সব আসর মিলিয়ে করেছেন ৬ গোল।

অপরদিকে তালিকায় তিনে আছেন স্পেনের লামিন ইয়ামাল। ব্যালনে দ্বিতীয় থাকা এই তারকার আগে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড।

আর সবার উপরে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের মেইন ম্যান কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপজয়ী এই তারকা দুসময়ে মাদ্রিদকে বয়ে নিয়ে যাচ্ছেন, নিয়মিত করছেন গোল। সব মিলিয়ে বর্তমানের তারকাদের নিয়েই ২০২৫ এর সেরা খেলোয়াড়দের তালিকা দিলো স্কোর ৯০।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here