Homeফুটবলমেসি বিশ্বকাপ খেললে বদলে যাবে দল, যে মন্তব্য জার্মান লিজেন্ড মুলারের!

মেসি বিশ্বকাপ খেললে বদলে যাবে দল, যে মন্তব্য জার্মান লিজেন্ড মুলারের!

- Advertisement -spot_img

ক্লাব ক্যারিয়ারে লিওনেল মেসির সাথে বহুবার দেখা হয়েছে তার। মুখোমুখি লড়াইয়ে মেসির জন্য আতঙ্কের ছিলেন, এটা সত্য। কেননা মেসির অনেক বড় পরাজয় এসেছে মুলারের দলের বিপক্ষে। তবে সেটার প্রতিশোধ কিছুটা হলেও মেসি নিতে পেরেছেন সর্বশেষ দেখায়। এমএলএসে মুলারের দলকে হারিয়েই জয় করলেন শিরোপা।

এরপর মেসিকে নিয়ে কথা বলেন মুলার। সেখানে লিওকে গোট বা সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেন তিনি। যদিও ক্যারিয়ারের শুরুতে তিনি রোনালদোকে সেরা মানতেন। শুরুর ১০ বছর সেটাই ছিল মুলারের মনোভব। তবে মেসির ২০২২ সালের শিরোপা জয়ের পর বদলে যায় সেই ভাবনা। সেখানে এলএমটেনকেই এখন সর্বকালের সেরা ভাবেন মুলার।

একইসাথে জানালেন মেসির বিশ্বকাপে সম্ভাবনার কথা। মেসি আসলে দল বদলে যাবে, এমনটা বিশ্বাস মুলারের। একই সাথে দলের ভারসাম্য আসবেন এমনটাও মনে করেন তিনি। তবে এখানে খারাপ হবার সম্ভাবনার কথাও উল্লেখ করেন মুলার।

এ নিয়ে সংবাদমাধ্যমে এই জার্মান তারকা বলেন “ লিওনেল মেসি দলের সাথে বিশ্বকাপে যুক্ত হলে দলের ভারসাম্য বদলে যাবে, হয়ত খুব ভালো হবে নতুবা খুব খারাপ হবে”

কিন্ত কেন খারাপের শঙ্কা দেখছেন মুলার। সেটার কারণও জানালেন এরপরই। মুলত ক্লাবে টপ টায়ার ফুটবল খেলছেন না লিওনেল মেসি, বর্তমানে একই শর্ত মুলারের জন্য। আর সেখানে মেসি যতটা দুর্দান্ত করতে পারবেন, ততটা টপ টায়ারে সম্ভব না বলেই মনে করেন মুলার। যে কারণে দীর্ঘদিন আমেরিকান লীগে খেলা তার জন্য হতে পারে হীতে বিপরীতও।

আর সে কারণেই শঙ্কার জায়গা দেখেন মুলার। তার মতে বল পায়ে মেসি যা কিছু করেন, তা বিশ্বকাপের মত টপ টায়ার জায়গায় এতকিছু করা সম্ভব হবেনা। যে কারণে মেসির বিশ্বকাপ খেলায় ক্ষতিও হতে পারে আর্জেন্টিনা দলের।

এ নিয়ে মুলার বলেন “ সে যখন এমএলএসের ফাইনালে বল পায়ে পায়, সে সঠিক জায়গায় যায় এবং অনেক কিছু করা শুরু করে। তবে বিশ্বকাপের মত টপ টায়ার জায়গায় আপনি এতকিছুর সুযোগ পাবেননা’।

অবশ্য মুলারের চেয়ে এইসব মেসি আরো ভালো জানেন। জানেন বলেই গত এক বছরে জাতীয় দলেও দুর্দান্ত করছেন এই তারকা। নিজের স্কিলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ফুটবল আইকিউতেও মেসি সেরা। যে কারণে এমএলএস হোক বা অন্য কোথাও, মেসি সবাইকে ছাড়িয়ে যাওয়ার দক্ষতা রাখেন, নিজেকে প্রমাণ করার সুযোগটাও রাখেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here