লিওনেল মেসির অনেক ভালো ভালো গুন রয়েছে,তার খারাপ অভ্যাস নিয়ে মিডিয়ায় চর্চাও কম।তবে কালচারের কারনে কিছু খারাপ অভ্যাস আছে তার,যা প্রকাশ করেছেন তিনি নিজেই।
মেসিকে জিজ্ঞেস করা হয়েছিলো তিনি নাচতে জানেন নাকি।জবাবে মেসি বলেন, ‘শুধু তখনই নাচি, যখন একটু নেশাগ্রস্ত থাকি।’
প্রিয় পানীয় হিসেবে ওয়াইনের কথা উল্লেখ করে মেসি মজা করে বলেন, মাঝে মাঝে তিনি সেটার সঙ্গে স্প্রাইট মেশান, ‘যাতে একটু দ্রুত কাজ করে।’
এদিকে আরো হাস্যকর মন্তব্য করেছেন তিনি,বলেছেন তিনি অনেক বেশি টিকটক ভিডিও দেখেন।তার ভাষায়, ‘অনেক বেশি টিকটক দেখি আমি, আমি সবকিছুই দেখি। সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই। তবে আমি এটা অবসর সময় পেলে করি।’
টিকটকে মেসির নিজেরও ভিডিও আছে। তার ফুটবল দক্ষতার, বিভিন্ন কীর্তির ভিডিও যেমন আছে, তেমনি আছে এআই দিয়ে বানানো ভিডিও। সেসব কিছুতে মেসিকে দেখা যায় হাস্যকর সব কাজ করতে।
কিছু কিছু ভিডিও আছে, যেখানে তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করতে। এমনকি তাকে গ্রেফতারও হতে দেখা যায়। এবার মেসি জানালেন, টিকটকে সেসব ভিডিও তার নিউজফিডেও যায়।
সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাকে দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বানানো বেশ অনেকগুলো ক্লিপ দেখেছি। একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সেসব দেখে বেশ মজা পেয়েছি।’
এদিকে একা একা থাকতে পছন্দ করেন লিও,নিজের সমস্যা নিজের মধ্যেই রাখেন তিনি।
তার ভাষায়, ‘আমি সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখি, সমস্যাগুলো গিলে ফেলি। অনেক বদলেছি, তবুও কিছুটা এমনই আছি।’ তিনি জানান, বার্সেলোনায় খেলার সময় থেরাপিও নিয়েছিলেন তিনি।
সাধারণত মেসিকে এভাবে নিজের ব্যাপারে খোলামেলা সাক্ষাৎকার কখনো দিতে দেখা যায়না।তবে এবার নিজেকে বেশ সাবলিল ভাবেই প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন জাদুকর।




