Homeফুটবলগোলবন্যায় ভাসিয়ে এবার প্রিমিয়ার লীগেরেকর্ড ব্রাজিলিয়ান থিয়োগার!

গোলবন্যায় ভাসিয়ে এবার প্রিমিয়ার লীগেরেকর্ড ব্রাজিলিয়ান থিয়োগার!

- Advertisement -spot_img

স্ট্রাইকার যেন সোনার হরিণ ব্রাজিলিয়ান ফুটবলে। বর্তমান সময়ে ভালো মানের স্ট্রাইকারই পাচ্ছেনা দলটি, কেউই দলে এসে নিয়মিত হতে পারছেননা।

এমন সময়ই যেন মরুভুমির বুকে পানি হয়ে হাজির হলেন ইগর থিয়োগা। এই ব্রাজিলিয়ানে এবার আশা দেখা শুরু করছে ভক্তরা।

রেকর্ড গড়ে ভক্তদের সেই আশার পালে হাওয়া আরো বাড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

সর্বশেষ ম্যাচে গোল করে এককভাবে পা দিলেন রেকর্ডের পাতায়। ফর্মে থাকা সান্ডারল্যান্ড দল, যাদের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারেনি লীগের দুই টপ দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

সেই দলকেই মাটিতে নামিয়ে আনলেন ইগর। ম্যাচের শুরুতে গোল করলেন, দূর থেকে আসা থ্রু পাসে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় করলেন ফিনিশ। এরপর ডিবক্সে হেড দিয়ে করলেন আরো এক গোল।

ব্রেন্টফোর্ডের হয়ে শুরুর দুই গোল আসে ইগরের কাছ থেকে, আর তাতেই জয়ের ভীত পেয়ে যায় ব্রেন্টফোর্ড। আরো এক ম্যাচে করলেন জোড়া গোল, আর তাতেই ভাঙল রেকর্ড।

প্রিমিয়ার লীগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান এখন ইগর থিয়াগো। যেখানে ইগরের এই মৌসুমে মোট গোল ১৬ টি।

এর আগে এক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৫ টি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ম্যাথুইস কুনহা। আর সেখানে প্রথম গোল করে তাদের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর দ্বিতীয় গোল করে নিজেই হয়ে যান রেকর্ডের একক অধিপতি।

এই মৌসুমে ইগর করেন ১৬ গোল, সাথে এক এসিস্ট। প্রিমিয়ার লীগে এর আগের ম্যাচে হ্যাট্রিক করেন এভারটনের বিপক্ষে, সে ম্যাচে এভারটনের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় ব্রেন্টফোর্ড।

এবার ইগর করলেন জোড়া গোল। মাঝে কিছুদিন গোল পাননি, তাতে হচ্ছিল সমালোচনা। তবে সেই সমালোচনার জবাবটা যেন দুই ম্যাচেই সঠিকভাবে দিলেন ইগর।

ব্রাজিলিয়ানদের মাঝে ইগরের সর্বোচ্চ গোল হয়ে গেছে মাত্র ২১ ম্যাচে। এখনও লীগে আছে মোট ১৭ ম্যাচ।

এখনও তার সামনে সুযোগ আছে হলান্ড, এলেন শাহরের, সালাহদের রেকর্ড ভাঙার। সে রেকর্ড তিনি ভাঙবেন কিনা জানা নেই, তবে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্ম বজায় রাখুক ইগর থিয়াগো, এটাই চাওয়া থাকবে সবার।

কেননা বিশ্বকাপে ইগরের মত ফর্মে থাকা স্ট্রাইকারকেই যেন দরকার ব্রাজিল দলের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here