কিছুদিন আগে ছুড়ি কাচির নিচে গিয়েছেন। একের পর এক সার্জারি করে যাচ্ছেন, আবার ফিরছেন মাঠে।
নিজের বাবাকে বলেছিলেন, তিনি আর পারছেনবা। একের পর এক ইঞ্জুরি তাকে শারীরিকভাবে দুর্বল করেছে। তবে মানসিকভাবে যেন একটুও নড়েননি নেইমি। দেশকে নেতৃত্ব দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই খেলা চালিয়ে যাচ্ছেন এখনই। এর মাঝে যোগ দিয়েছেন জিমে।৷
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন সেটা। খুব শীঘ্রিই ফিরবেন অনুশীলনে। নেইমার জুনিয়ারহারিয়ে যেতে আসেননি, এসেছেন নিজেকে আবারো নতুনভাবে চেনাতে।
তবে এবার মাঠের নেইমারকে নিয়ে, আলোচনা মাঠের বাইরের মানবিক নেইমারকে নিয়ে। যেই নেইমার এবার দেখান নিজের বড় মনের পরিচয়।
যেখানে নেইমারের জন্য উপকৃত হলো স্বপ্নবাজ সুবিধাবঞ্চিত শিশুরা। নিজের পুরষ্কার প্রাপ্তির পর সেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ান সান্তোসের নাম্বার টেন। তাদের উপহার দেন মোট ৯ জোড়া জুতো। আর সেই পুরষ্কারটা আসে নেইমারের অসাধারণ পারফর্মেঞ্চের জন্যই।
গত ডিসেম্বর সান্তোসের হয়ে দুর্দান্ত পারফর্মেঞ্চ করেন নেইমার। তার পারফর্মেঞ্চে রেলিগেশন থেকেই বাচেনি সান্তোস, সুযোগ পায় মহাদেশী আসরে। ডিসেম্বরে সান্তোসের হয়ে মোট ৫ গোল করেন নেইমার, সাথে ছিল এক এসিস্ট।
ডিসেম্বরে ব্রাজিল লীগে তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোন ফুটবলার। যে কারণে তার হাতে তুলে দেওয়া হয় ডিসেম্বরের সর্বোচ্চ গোলের পুরষ্কার ডো গোলস এওয়ার্ড। আর সে উপলক্ষেই সুবিধাবঞ্চিত শিশুদের উপহার পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।
এমন সংবাদ জানা যায় নেইমারের দল সান্তোসের পোষ্ট থেকে। সেখানে নেইমারের এক হাতে ডো গোলস এওয়ার্ডের ক্রেস্টের ছবি ও নেইমারের ডো গোলস এওয়ার্ড প্রাপ্তির ফ্রেম করা ছবি প্রকাশ করা হয়।
আর এই ছবিতে নেইমারকে ট্যাগ করে ক্যাপশনে বলা হয় পুরো ঘটনা। যা পরবর্তীতে নিজের ইনষ্টাগ্রাম আইডিতেও শেয়ার করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
আর এখানেই যেন আলোচনায় আসে নেইমির উদার মনের। এর আগেও অবশ্য অনেক দাতব্য সংস্থায় দান করেছেন নেইমার, করেছেন অনেক সমাজকল্যাণমুলক কাজ।
এমনিতেই নেইমি প্রেমেই মুগ্ধ অনেক দর্শক, এর সাথে নেইমারের এমন কার্যক্রম তার ভক্তদের তাকে আরো ভালোবাসতে সাহায্য করবে। তবে তাদের আবদারও থাকবে, এবার নিজের বুটজোড়া দিয়ে হলুদ জার্সিতে স্বপ্নপুরণ হোক নেইমারের। যে স্বপ্ন নেইমারকে ঘিরে কোটি ব্রাজিল ভক্তদেরই।




