বার্সেলোনা যেন এক নৌকা, আর তারই মাঝি ব্রাজিলিয়ান রাফিনহা। যে মাঝি না থাকলে বার্সেলোনা দল যেন হয়ে যায় এলেমেলো।
হয়ে যায় দিশেহারা। আর সেই মাঝি এসে দলের হাল ধরলে দল যেন যায় সঠিক পথেই। এটা মুখের কথা নয়, নয় বাড়িয়ে বলা৷ বরং স্টাটস ও মাঠের খেলাই প্রমাণ করে সেটা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ৬ এল ক্লাসিকোর মাঝে ৫ টিতে জয় বার্সেলোনার। এর মাঝে হেরেছে মাত্র এক ম্যাচে।
সর্বশেষ ম্যাচে সেখানে দলের হার ২-১ ব্যাবধানে। যেখানে দলের সাথে ছিলেন সবাই। ছিলেননা শুধু একজন, তিনি রাফিনহা। রিয়াল মাদ্রিদের জন্য আতঙ্কের এক নাম রাফিনহা।
সর্বশেষ ম্যাচেও করেছেন জোড়া গোল। এদিন বার্সার লিড এনে দেওয়া গোলটাও রাফার। আবার দলের উইনিং গোলটাও তার।
শুরুতে গোল করেছেন ম্যাচের ৩৫ মিনিটে। ডিবক্সের বাইরে থেকে বল পান। সেখান থেকে স্পেস তৈরি করে ঢুকেন ভিতরে।
সামনে বাধা হয়ে আসেন শুয়েমিনি, সেখান থেকে স্পেস ব্লকের চেষ্টা করেন। আর এরপর তার ফাকা দিয়েই গোল করেন রাফিনহা, শট করেন নিয়ারপোষ্টে। আর তাতেই লিড পায় বার্সেলোনা।
এরপর ৭৩ মিনিটে জয়সুচক গোল রাফা। ডিবক্সের বাইরে থেকে রাফার শট, বিভ্রান্ত হয়ে গোল হজম কর্তোয়ার।
যদিও সে শটে এসেন্সিও এর পায়ে লেগে ডিফ্লেক্ট হওয়ার জন্য কর্তোয়া বিভ্রান্ত হয়। তবে এর বাইরেও তার শট ছিল বেশ জোড়ালো। আর সেটাই দিনশেষে হয় উইনিং গোল।
মৌসুমের শুরুতে বড় ইঞ্জুরিতে পড়েন। ইঞ্জুরি থেকে ফিরে এসে ৮ ম্যাচে মাঠে নামেন, করেন ১০ গোল এসিস্ট চেলসির বিপক্ষে যে ম্যাচে ইঞ্জুরি থেকে ফিরে বদলি নামেন, সর্বশেষ সে ম্যাচে হারে দল।
এরপর আর দল হারেনি এক ম্যাচেও, রাফাও গোল এসিস্ট করেছেন প্রতিনিয়ত।
এর আগের ম্যাচে এথলেটিকো বিলবাও এর বিপক্ষে হ্যাট্রিক গোল এসিস্ট। সেদিন জোড়া গোলের সাথে করেন এক এসিস্ট।
অর্থ্যাৎ গত মৌসুমের ফর্ম যেখানে রেখেছিলেন, এই মৌসুমটাও শুরু করলেন সেভাবেই। রাফিনহা উড়ছেন দারুণভাবেই, তিনি যেন মুক্ত এক পাখি।
বিশ্বকাপে ব্রাজিল দলের কান্ডারি হতে ভক্তরা দেখেন রাফাকেই। যে রাফার হাতে নিরাপদ বার্সেলোনা, পায় একের পর এক সাফল্য।
সেই রাফার হাতেই বিশ্বকাপ শিরোপা আসুক, রাফাই দলকে দেক নেতৃত্ব, এমন স্বপ্নই দেখছে সেলেসাও এর কোটি ভক্তরা।




