Homeফুটবলআগামী দিনে কি রিয়ালের দায়িত্ব নিবেন স্কালোনি? সামলাবেন ভিনি-রদ্রিগোদের ?

আগামী দিনে কি রিয়ালের দায়িত্ব নিবেন স্কালোনি? সামলাবেন ভিনি-রদ্রিগোদের ?

- Advertisement -spot_img

এল ক্লাসিকো হারার পর রিয়ালের কোচ থেকে সরে দাড়িয়েছেন জাভি আলান্সো। অনেকে বলেন স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন আলান্সো, আবার অনেকের মতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

তবে বর্তমানে রিয়ালের ডাগআউটে আছে শুন্যতা। যদিও এই শুন্যতা পুরণে আলভারো আরিওলাকে নিয়োগ দেওয়া হয়েছে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। এখনও স্থায়ী কোচ হিসেবে নাম খুজছে রিয়াল মাদ্রিদ। আর সেখানে অনেকের মন্তব্য, কেমন হবে যদি স্কালোনি নেন এই দায়িত্ব।

আদৌ কি রিয়ালের ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে? সেটা এখনও চুড়ান্ত না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সম্ভাবনা নেই।

এর কারণ আর্জেন্টিনা দলের হয়ে সাফল্য ছোয়া হয়েছে স্কালোনি। এর আগেও একবার কোচিং ছাড়ার ঘোষণা দিয়েও থেকে যান। তবে ২০২৬ বিশ্বকাপের পর তার আর্জেন্টিনা দলে থাকার সম্ভাবনা কম।

সেখানে ফলাফল যাই হোক, স্কালোনি হয়ত নতুন দিকেই পা বাড়াবেন। বরং সেখানে অন্য কোথাও গিয়ে নিজেকে এক্সপ্লোর করতে চাইবেন স্কালোনি। আর সেখানেই বড় নাম হবে রিয়াল মাদ্রিদ?

রিয়াল মাদ্রিদও স্কালোনিকে পেতে চাইবে। এর পিছনে আছে ৩ বড় কারণ। প্রথম কারণ স্কালোনির সাফল্য।

দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন চারবার, যে আর্জেন্টিনা দল ২৮ বছর জিতেনি শিরোপা। বিশ্বকাপ এনে দিয়েছেন, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করেছেন দলকে দুইবার।

এর বাইরে আন্তজার্তিক মঞ্চে দলকে করেছেন র‍্যাংকিং এর শীর্ষে।।এমন সফল কোচকে চাইবে যেকোন দলই।

দ্বিতীয়ত স্কালোনির ম্যান ম্যানেজমেন্ট। যখন দায়িত্ব নেন আর্জেন্টিনা টালমাটাল, মেসি নেন অবসর। সেখান থেকে মেসিকে ফিরিয়ে এনেছেন, আবার দলকে একসুতোয় বেধেছেন। যেখানে আর্জেন্টিনাকে মানসিকভাবেও শক্তিশালী করেছেন, দলের সমতা রেখেছেন।

যে কারণে লাউতারো মার্টিনেজের মত খেলোয়াড়কে বসিয়ে তরুণ আলভারেজকে খেলালেও এটা নিয়ে ছিলনা আলোচনা। আর এমন একজনকেই তারকাবহুল রিয়াল মাদ্রিদ দলে চাইবে আর্জেন্টিনা দল।

তিন নাম্বার স্কালোনির ট্যাক্টিক্স। অনেকে বলেন স্কালোনি আনচেলত্তিকে ফলো করেন। অভিজ্ঞ এই কোচের অধীনে সফল ছিল রিয়াল মাদ্রিদ। দল বুঝে কৌশল সাজানো, খেলোয়াড়দের ফ্রিডম দেওয়া সবকিছুই আলাদা করেছে স্কালোনিকে। আর এমন কোচই এই মুহুর্তে খুজছে রিয়াল মাদ্রিদ দল।

সব মিলিয়ে স্কালোনি হতে পারেন রিয়াল মাদ্রিদ দলের পছন্দ। তবে সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মিলবে কিনা, ভিনি রদ্রিগোদের দায়িত্বে আসবেন কিনা আর্জেন্টিনার সফল এই কোচ, এটাই দেখা যাক আগামী দিনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here