Homeফুটবলমেসির মত বিশ্বকাপে নেইমারের জন্য খেলবে দল, দাবি ক্যাসিমিরোর!

মেসির মত বিশ্বকাপে নেইমারের জন্য খেলবে দল, দাবি ক্যাসিমিরোর!

- Advertisement -spot_img

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলার কথা ছিল লিওনেল মেসির ২০২২ সালের। লিও এর বড় ক্যারিয়ারে ছিল না বিশ্বকাপ।

এই শিরোপা ছাড়া অপুর্ণ ছিল মেসির ফুটবল ক্যারিয়ার। আর সেখানে মেসিকে বিশ্বকাপ পাইয়ে দিতে এক হন দলের সবাই। এমি, আলভারেজ, এঞ্জো, ডি পলরা বহুবার বলেছেন, তারা মেসির জন্য জীবন দিয়ে খেলেন বিশ্বকাপ।

মেসিকে বিশ্বকাপ পাইয়ে দিতে সব করতে প্রস্তত ছিলেন তারা। মাঠের ফুটবলেও দেখা যায় তার প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনালী ট্রফিও যায় মেসির কাছে

মেসির মত ব্রাজিল দলেও আছে এক নায়ক। দেশটির সর্বোচ্চ গোলদাতা, গোল এসিস্টে সেরা। যার প্রাইম টাইমে বড় বড় দল তার সামনে ছিল অসহায়। তবে সেই নেইমির কাছে নেই কোন বিশ্বকাপ শিরোপা। ইঞ্জুরিতে বহুবার কাটাছেড়ার মাঝে যাওয়া নেইমারের কাছে শেষ সুযোগটাও এবার।

অপরদিকে এই বিশ্বকাপ ক্ষরা আছে ব্রাজিল দলেরও। তাই সমর্থকদের প্রশ্ন, অন্তত নেইমারের জন্য হলেও বিশ্বকাপ জয়ে মুখিয়ে থাকবে সেলেসাওরা।

এই প্রশ্নে অনেক ব্রাজিলিয়ানের সাথে একাত্ম্যতা দলটির মিডফিল্ডার ক্যাসিমিরো হেনরিকের। ৫ বারের চ্যাম্পিয়নস লীগ জয়ী ক্যাসেও ব্রাজিল দলের অন্যতম বড় তারকা। তিনিও বিদায় নিতে চাইবেন বিশ্বকাপ দিয়েই। তবে নিজের চেয়ে নেইমারের বিশ্বকাপ জয়েই মনযোগ তার।

এমনকি নেইমারকে বড় প্রতিভা উল্লেখ করেন তিনি, যার সম্মান যোগ্য বলেও মনে করেন

সাম্প্রতিক সময়ে নিজের এক সাক্ষাৎকারে এমনটা বলেন ক্যাসিমিরো। সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত পারফর্মেঞ্চ করেন। সেই পারফর্মেঞ্চের সুবাধে আসে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার। এরপর সাংবাদিকদের সাথে কথার প্রেক্ষীতে এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

যেখানে তাকে বলা হয়, ব্রাজিল নেইমারের জন্য বিশ্বকাপ খেলবে কিনা। আর সেখানেই ক্যাসে জানান অবশ্যই তারা নেইমারের জন্য বিশ্বকাপ খেলবেন

উদাহরণ হিসেবে টানেন মেসির জন্য আর্জেন্টিনা দলের বিশ্বকাপ খেলার কথা। একইসাথে নেইমারকে বেশ বড় ট্যালেন্ট হিসেবে সম্বোধন করেন, যিনি সম্মান প্রাপ্য জানান ক্যাসে। সেখানে সব মিলিয়ে ক্যাসে বলেন

“ আমরা নেইমারের জন্য বিশ্বকাপ খেলব কিনা, অবশ্যই। আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসির ক্ষেত্রে এটা করেছে। সে এমন এক খেলোয়াড় যে যথাযথ সম্মান প্রাপ্য তার”

নেইমার নিজেও হয়ত শেষ বিশ্বকাপটা মেসির মত স্মরণীয় করতে চাইবেন। অপরদিকে ক্যাসে সহ বাকিরাও চাইবে ব্রাজিলের শিরোপাক্ষরা দূর করতে। আর সবকিছু একত্রে হলে হেক্সা জয় অসম্ভব হবেনা সেলেসাওদের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here