Homeফুটবলইঞ্জুরি থেকে সেরে উঠেছেন নেইমার, এই মাসেই নামতে পারেন মাঠে!

ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন নেইমার, এই মাসেই নামতে পারেন মাঠে!

- Advertisement -spot_img

ইঞ্জুরি নিয়েই সান্তোসের হয়ে খেলেন শেষ কয়েক ম্যাচ। রেলিগেশন থেকে সান্তোসকে উঠিয়ে নিয়ে যান কোপা সুদারআমেরিকায়।

একের পর এক ইঞ্জুরি নিয়েও গত আসরে সান্তোসের হয়ে করেন মোট ১১ গোল, সাথে ছিল ৪ এসিস্ট। অর্থ্যাৎ নেইমার যে এখনও ফুরিয়ে যাননি, সেটার নমুনা দেন বারবার।

যে কারণে নেইমির খেলা দেখতে সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। এবার সেই ভক্তদের জন্য আছে সুসংবাদ।

ইঞ্জুরি কাটিয়ে আবারো মাঠের ফুটবলে ফিরবেন নেইমার। নেইমারকে দেখা যাবে এই মাসেই।

ডিসেম্বরের আট তারিখ সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন। এরপরই পুরোনো ইঞ্জুরি থেকে সেরে উঠার কাজ শুরু করেন নেইমার জুনিয়ার।

সেখানে ডিসেম্বরে অস্ত্রোপচার করেন নেইমার। এরপর বলা হয় ফিরতে আট সপ্তাহ এর মত লাগতে পারে নেইমির।

তবে খুব অল্প দিনেই এবার রিকভার কাজটা শুরু করেন নেইমার। অস্ত্রোপচার এর পর খুব দ্রুত জিমে ফিরেন তিনি। কয়েকদিন নেইমারকে জিম করতে দেখা যায় পুরোদমেই।

এরপর নেইমার ফিরেন অনুশীলনে। সতীর্থদের সাথে ম্যাচ না খেললেও টুকটাক অনুশীলনে দেখা যায় তাকে। তবে সর্বশেষ সংবাদ অনুসারে পুরোপুরি অনুশীলনে ফিরছেন নেইমার জুনিয়ার।

সেখানে আর কোন ব্যাথা অনুভব করছেন না তিনি। অর্থ্যাৎ ম্যাচ খেলার প্রায় উপর্যুক্ত আছেন তিনি।

তবে বর্তমানে পাউলিস্তা খেলছে সান্তোস। আবার নেইমার নিজে ইঞ্জুরি প্রবণ।

তাই ক্লাব কোনভাবেই ঝুকি নিতে চায়না। যদিও নেইমার চান শীঘ্রিই মাঠে নামতে। তবে ক্লাব থেকে আছে সতর্ক অবস্থানে। তাই আর কিছুদিন বিশ্রাম নিতে হবে নেইমিকে।

তবে সেই সময়টাও বেশি নয়। এই মাসেই ফিরতে পারেন এই সুপারস্টার৷ ২৯ জানুয়ারি শুরু হবে সান্তোসের সিরিআ এর ম্যাচ।

আর সে সময়েই নেইমারকে নিয়ে শুরু করতে চায় দলটি। সে ম্যাচে না হলে ফেব্রুয়ারির ১ তারিখের ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনাই অধিক৷

অর্থ্যাৎ ফেরার জন্য প্রস্তত নেইমার, ফিরতে পারেন যেকোন সময়ই। তবে পুর্ণ প্রস্তত হয়েই এই মাসে ফিরবেন এই ব্রাজিলিয়ান।

আর সেই ফেরার দিকেই চেয়ে আছে ব্রাজিল ভক্তরা। সান্তোসের হয়ে যেখানে শেষ করেছেন, নেইমার শুরু করুক সেখান থেকেই।

আবার এই ফর্ম ধরে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ আনুক নেইমার, এমন বিশ্বাসটাও রাখেন অনেকে। এবার দেখা যাক, নেইমারের হাত ধরে হয় কিনা সবার স্বপ্নপুরণ। মাঠের ফুটবলে ফিরে নেইমার দেখান কিনা নিজের জাদু৷

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here