Homeফুটবলসাত বছরের রেকর্ড ভাঙলেন গ্যাব্রিয়েল মেঘালাস!

সাত বছরের রেকর্ড ভাঙলেন গ্যাব্রিয়েল মেঘালাস!

- Advertisement -spot_img

এই মুহুর্তে প্রিমিয়ার লীগের সেরা ডিফেন্ডার। অনেকের মতে সেরাদের সেরা ডিফেন্ডার। আর্সেনালের হয়ে সর্বশেষ ম্যাচেও এনে দিয়েছেন ক্লিনশিট।

এর বাইরে গানার্সদের সাফল্যের বড় ভুমিকা রাখেন এই ডিফেন্ডার। আর সেই গ্যাব্রিয়েল মেঘালাস এবার নাম লেখালেন রেকর্ডে।

মেঘালাসের রেকর্ডের খবর প্রকাশ করা হয়েছে প্রিমিয়ার লীগের পক্ষ থেকে।

সে রেকর্ডে ইগর থিয়াগো, রাইস, একিটিকেদের মত ফুটবলারদের পিছনে ফেলেছেন গ্যাব্রিয়েল।।এমনকি গত ৭ বছরের মধ্যে এই সংখ্যায় গ্যাব্রিয়েলই আছেন সবার উপরে।

তবে গ্যাব্রিয়েলের রেকর্ডটি মাঠের ফুটবলে নয়, মাঠের বাইরের ফুটবলে। সেখানে এফপিএল বা ফ্যান্টাসি প্রিমিয়ার লীগে রেকর্ড করেছেন তিনি। ফ্যান্টাসি প্রিমিয়ার লীগে টানা ৩ সপ্তাহে সবচেয়ে বেশি কেনা খেলোয়াড়ের নাম আর কেউ নন, গ্যাব্রিয়েল মেঘালাস। গত ৭ বছরে আর কারো নেই এমন কীর্তি। ৭ বছর আগে ২০১৮/১৯ মৌসুমে হিউ মিন সন ও মার্কোশ রাশফোর্ড করেন এমন কীর্তি।

প্রিমিয়ার লীগে ২২ তম সপ্তাহে গ্যাব্রিয়েলকেই সবচেয়ে বেশিবার কেনা হয়েছে। মোট ৭,৪৯,০৭৪ জন ফ্যান্টাসি প্রিমিয়ার লীগে কিনেছে আর্সেনালে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

তালিকায় তার পরে আছেন তার স্বদেশী ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। তাকে কেনা হয়েছে ৬,৫০,০৬৩ বার।

গ্যাব্রিয়েলের ক্লাব সতীর্থ আরেক গানার্স তারকা ডেকলান রাইসকে কেনা হয়েছে ৬,৩৮,৭৫৪ বার। অপরদিকে চারে আছেন সেলেসাও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তাকে কেনা হয়েছে ৬,০৩,৩৫৩ বার। তালিকার পাচে থাকা হ্যারি উইলসনকে কেনা হয়েছে ৫,৫৪,২৭৮ বার।

গত ৩ সপ্তাহে গ্যাব্রিয়েল সেরা খেলোয়াড় হন। এই সময় মোট ২ গোল ও ৩ ক্লিনশিট করেন তিনি।

৫ টি পান মোট বোনাস পয়েন্ট৷ যে কারণে তাকে ফ্যান্টাসি প্রিমিয়ার লীগে কিনে নেয় সবাই।

এছাড়া তার ধারাবাহিক পারফর্মেঞ্চের জন্যও এফপিএলে চাহিদার শীর্ষে তিনি। রাশফোর্ড, সনদের রেকর্ড ছুয়েছেন, এবার তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগটাও আছে এই ব্রাজিলিয়ানের সামনে।

মুলত প্রিমিয়ার লীগে দর্শকরা খেলোয়াড়ের পারফর্মেঞ্চের উপর ভিত্তি করে এফপিএল সাজান।

আর সেখানেই প্রমাণ হয় এই মুহুর্তে গ্যাব্রিয়েল কত গুরুত্বপুর্ণ খেলোয়াড়। শুধু গেমে নন, মাঠেও গ্যাব্রিয়েলের গুরুত্ব জানে সবাই।

এই মৌসুমে আর্সেনালের হয়ে স্বপ্নপুরণ করতে চাইবেন, এরপর ব্রাজিলের হয়ে। গ্যাব্রিয়েল সে পথে এগিয়ে যাচ্ছেন ভালোভাবেই। এবার শুধু সৌভাগ্যের বরণ করে নিতে হবে তাকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here