আক্রমণভাগে ব্রাজিল দল শক্তিশালী। কিন্ত সেই শক্তি বিশ্বকাপ জয়ের জন্য উপর্যুক্ত কিনা, সেটার প্রমাণ হবে আগামী ম্যাচেই।
যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ গত দুইবারের বিশ্বকাপ ফাইনালিস্ট ফ্রাঞ্চ। এমবাপ্পে, ডেম্বেলেদের ফ্রাঞ্চের আক্রমণভাগ যেমন শক্তিশালী, সালিবা, কুন্ডেদের নিয়ে ডিফেন্স লাইনের শক্তিও কম নয়। তাই তাদের বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগ হতে হবে শাণিত।
আর সেখানে কারা থাকবেন দলে? উইঙে স্কোয়াডে থাকার সম্ভাব্য নাম নেইমার, মার্টিনেল্লি, ভিনি, রদ্রিগো, এস্তেভাও, লুইজ হেনরিক, এন্থনিরা।
আবার নাম্বার নাইনে পেদ্রো, কুনহা, রিচার্লিসন, থিয়োগারা আছেন আলোচনায়। কিন্ত এদের মাঝে কে আসবেন মুল একাদশে?
আক্রমণভাগে কি এটাকিং মিডফিল্ড পজিশনে মাঝমাঠের কাউকে খেলাবেন কার্লো?
নাকি এই পজিশনেও গুরুত্ব দেবেন আক্রমণভাগের কাউকে। আর তাতে যে বাড়বে আক্রমণভাগের ঘনত্ব।
সব মিলিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
ব্রাজিলের রাইট উইঙে খেলার জন্য আছেন এস্তেভাও, রদ্রিগো ও রাফিনহা। আবার লুইজ হেনরিকও খেলতে পারেন এখানে। তবে ব্রাজিলে এই মুহুর্তে ফর্মে আছেন এস্তেভাও। আক্রমণে তার খেলায় আছে নেইমির ছোয়া। আবার দলের হয়ে ট্রাকব্যাকও করেন তিনি। তাই ফ্রাঞ্চের বিপক্ষে তাকে রাইট উইঙে রাখার সম্ভাবনা বেশি।
লেফট উইঙে ভিনি, হেনরিকরা আছেন। চাইলে খেলানো যায় রদ্রিগোকে। আর্সেনালের মার্টিনেল্লিও কার্লোর অধীনে জ্বলে উঠবেন।
তবে এই জায়গায় কোচ কার্লো সম্ভবত খেলাবেন বার্সেলোনায় খেলা তারকা রাফিনহাকে। আক্রমণভাগের তিন পজিশনেই খেলতে পারেন রাফা। বার্সা দলে লামিন ইয়ামাল রাইট উইঙে খেললেও লেফট উইঙেই জায়গা মেলে রাফিনহার। তাই এই ব্রাজিলিয়ান তারকাকে জাতীয় দলেও লেফটে খেলাবেন কার্লো।
সেক্ষেত্রে নাম্বার নাইন হিসেবে খেলবেন ভিনিসিয়াস জুনিয়ার। এর আগে কার্লোর দলে নাম্বার নাইনে খেলেছেন ভিনি। এই জায়গায় তার বদলি হিসেবে রদ্রিগো বা মার্টিনেল্লি আছেন। তবে ভিনিই হবেন কার্লোর প্রথম পছন্দ। ফর্ম যাই থাকুক, রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে বেছে নিবেন তিনি।
যদি নেইমার আসেন তিনি হবেন সম্ভাব্য নাম্বার নাইন। অপরদিকে লেফট উইঙে আসবেন ভিনি, রাফিনহা যাবেন ডানদিকে।
ফ্রাঞ্চের বিপক্ষে এটাকিং মিডফিল্ডার হিসেবে আক্রমণভাগের কাউকে খেলানোর সম্ভাবনা তেমন নেই। সব মিলিয়ে শক্তিমত্তা বিবেচনায় এটাই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য আক্রমণভাগ। এবার দেখা যাক, কাদের দলে নেন ইতালিয়ান কোচ। সাজান কেমন আক্রমণ লাইন আপ, কারাই বা সুযোগ পায় তার দলে।




