একের পর এক ইঞ্জুরি, গ্যাব্রিয়েল জেসুস যেন আর্সেনাল দলে থেকেও ছিলেননা। বরং তার জায়গায় এক ও একাধিক খেলোয়াড় এনে জায়গা পুরণ করে গানার্সরা।
অনেকে ভেবেছিলেন জেসুসের আর্সেনালের ক্যারিয়ার শেষের দিকে। হয়ত ইউরোপই ছাড়তে হতে পারে, ব্রাজিল দলেও নেই আর সম্ভাবনা। তবে জেসুস পারফর্ম করে দেখালেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।
ইঞ্জুরি থেকে ফেরার পর এর আগে প্রিমিয়ার লীগে করেছেন গোল। এমির এস্টন ভিলার বিপক্ষে আদায় করেন সেই গোল।
এরপর এফএ কাপ এসিস্ট তুলে নেন জেসুস। সেই পারফর্মেঞ্চের ভিত্তিতে এবার চ্যাম্পিয়নস লীগের মঞ্চে তাকে দেওয়া হয় সুযোগ।
এর আগে ৬ ম্যাচ জিতে অনেকটাই নির্ভার ছিল আর্সেনাল, ম্যাচ হারলেও শেষ আটে থাকা ছিল অনেকটাই নিশ্চিত। তাকে জেসুসকে মুল একাদশে নিজেকে প্রমাণের সুযোগ দেন গানার্স কোচ আর্তেতা।
আর সেই সুযোগটাই দুই হাতে লুফে নেন এই তারকা। ম্যাচের শুরুর গোলটা আসে তার পা থেকে।
ডিবক্সের ভিতর ইন্টার ও আর্সেনালের কেউই সেভাবে বল দখলে বা ক্লিয়ার করতে পারছিলেননা। আর সেখানেই বল পান টিম্বার, আর্সেনালের এই ডিফেন্ডার বল বাড়িয়ে দেন সামনে। সে বল পেয়ে দারুণ এক স্লাইডে বল জালে জড়ান গ্যাব্রিয়েল জেসুস, লিড পায় আর্সেনাল।
এরপর গোল শোধ করে ইন্টার মিলান। তবে আবারো গানার্সদের লিড এনে দেন জেসুস । এবার কর্ণার থেকে করেন গোল।
বামদিক থেকে আসা কর্ণারে হেড দেন আরেক উইঙ্গার ট্রসার্ড। এই বেলজিয়াম খেলোয়াড়ের থেকে বল পেয়ে হেডে বল জালে জড়ান জেসুস। আর সেখানে আবারো লিড পায় আর্সেনাল।
ফিরে আসার পর জেসুসের ৩ গোল ও ১ এসিস্ট। যদিও সংখ্যাটা বাড়ানো উচিত ছিল তার, কেননা জাতীয় দল ও ক্লাবের প্রত্যাশা আরো বেশি।
তবে বারবার ইঞ্জুরি থেকে ফিরে গোল দেওয়ার কাজটা শুরু করেছেন। এছাড়া গোল ছাড়াও ম্যাচে ভালো ইম্প্যাক্ট রাখছেন জেসুস। ধীরে ধীরে দারুণ ছন্দেই ফিরছেন তিনি
এখনই বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন, তা বলার উপায় নেই। তবে জেসুস যে বার্তা দিয়ে রাখছেন, তাতে সন্দেহ নেই।
এর আগে ব্রাজিল দলে পরীক্ষিত মুখ হয়েছেন জেসুস, যে কারণে অন্যদের চেয়ে থাকবেন এগিয়ে। তবে দলে জায়গা পেতে হলে সেরা ছন্দেই থাকতে হবে তাকে। এবার দেখা যাক, মৌসুমের বাকি ম্যাচগুলোতে সেই ছন্দ পান কিনা এই আর্সেনাল তারকা।




