Homeফুটবলআর্জেন্টিনার দুই মার্টিনেজ খেলবে একই ক্লাব? লাউতারোর দলে এবার এমির ডাক!

আর্জেন্টিনার দুই মার্টিনেজ খেলবে একই ক্লাব? লাউতারোর দলে এবার এমির ডাক!

- Advertisement -spot_img

গত মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন। তবে মনের মত প্রস্তাব যেন পাচ্ছিলেন না। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাথে ছিল গুঞ্জন।

তবে সেখানে যাওয়া হয়নি এমির। গ্যালাতেসারে ও সৌদি ক্লাবরা আগ্রহী থাকলও তাদের ডাকা সারা দেননি এমি। যে কারণে শেষ পর্যন্ত থেকে যান পুরোনো ক্লাবেই।

তবে মৌসুম শেষ না হতে এবার ট্রান্সফারের গুঞ্জন এমিলিয়ানোর। আর সে গুঞ্জন বেশ জোড়ালোই।

পুরোনো কোন ক্লাবের প্রস্তাব নয়, এবার এমির প্রস্তাব এসেছে স্বয়ং সিরিআ থেকে। এমিকে পেতে এবার প্রস্তত ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

গোল, স্কাই স্পোর্টস, এফসি ইন্টারনিউজ সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেন। বর্তমানে ইন্টার মিলানের দায়িত্বে আছেন ৩৬ বছর বয়সী সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার।

তবে ২০২৬ সাল পর্যন্তই চুক্তি আছে সোমারের। এরপর ফ্রি এজেন্ট হিসেবে সোমারের ক্লাব ছাড়া অনেকটাই নিশ্চিত। আর সেখানেই তার যোগ্য বিকল্প খুজছে ক্লাবটি।

যেখানে এমির দিকে নজর তাদের। ৩২ বছর বয়সী এই গোলরক্ষককে ইন্টার মিলান ২ বছরের চুক্তি প্রস্তাব করতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে চাইলে এখনও দীর্ঘমেয়াদী এমিকে কাজে লাগাতে পারে তারা।

তবে সিরিআ ক্লাবটিতে গেলে বেতন কমাতে হতে পারে এমিকে। বর্তমানে এস্টন ভিলাতে বাৎসরিক ৬ মিলিয়ন ইউরো বেতন পান এমি। তবে সান সিরোতে গেলে তার পরিমাণ হতে পারে ৪ মিলিয়ন ইউরো। পে কাট নিয়েও ইন্টার হতে পারে এমির গন্তব্য।

কেননা সিরিআ একদিকে ডিফেন্সিভ লীগ, যেখানে গোলরক্ষকদের পারফর্ম করা সহজ। যে পারফর্মেঞ্চ দিয়ে সহজেই আসতে পারবেন নজরে। আর দ্বিতীয়ত ইন্টার মিলান বড় ক্লাব। শুধু সিরিআ এর প্রেক্ষাপটে নয়, ইউরোপের প্রেক্ষাপটেও।

নিয়মিত চ্যাম্পিয়নস লীগ খেলে ক্লাবটি, আসরের তিনবারের চ্যাম্পিয়ন। এছাড়া সাম্প্রতিক কয়েক বছরে দুইবার আসরের ফাইনালে গিয়েছে দলটি। এমন এক দলের প্রধান গোলরক্ষক হবার হাতছানি এমির সামনে।

সেখানে গিয়ে বাস্তোনি, আকর্বি,ডিম্যাক্রো, আগস্তদের মত ডিফেন্ডারদের পাবেন। আবার শিরোপা জয়ের ও লাইমলাইটে থাকারও সুযোগটাও থাকবে।

সব মিলিয়ে পে কাট নিলেও ইন্টার হতে পারে এমির জন্য দারুণ পছন্দ।

আর সেখানে আর্জেন্টিনা দলের দুই মার্টিনেজকে দেখা যাবে একই ক্লাবের হয়ে মাঠ মাতাতে। হয়তবা এই দুই এক হলে আরো বাড়বে আগামী দিনে ইন্টার মিলানের ক্যাবিনেটে ট্রফি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here