Homeফুটবলএটাই ঘুর্নিঝড় এন্ড্রিক, লিওতে ছড়াচ্ছেন ঝড়!

এটাই ঘুর্নিঝড় এন্ড্রিক, লিওতে ছড়াচ্ছেন ঝড়!

- Advertisement -spot_img

আগের দুই ম্যাচে করেছিলেন এক গোল ও এক এসিস্ট। লিলের বিপক্ষে গোল ছাড়াও তিনবার ড্রিবলিং করেন, ব্রেস্টের বিপক্ষে হন আরো ক্ষুরধার।

সে ম্যাচে ৫ বার চাঞ্চ ক্রিয়েট ও ৯ বার করেন সফল ড্রিবলিং। এবার তো মেটজের বিপক্ষে হ্যাট্রিকই তুলে নিলেন এন্ড্রিক।

তার হ্যাট্রিকে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তার ক্লাব অলিম্পিক লিও।

এদিন দলের হয়ে শুরুর গোল আসে এন্ড্রিকের। দূর থেকে তলিসোর উদ্দেশ্যে লং বল বাড়ান অলিম্পিক লিও এর সেন্টার ব্যাক মাতা।

এরপর সেই লং বল রিসিভ করেন তলিসো, যেতে থাকেন বক্সের দিকে। আর সেখানেই দারুণ রান নেন এন্ড্রিকও, তলিসোর সাথে বক্সে নিজের জায়গা করে নেন।

এরপর তলিসোর বাড়িয়ে দেওয়া পাসে শট করেন জাল বরাবর। আর তাতেই এগিয়ে যায় তার দল।

এরপর প্রথমার্থের অতিরিক্ত সময়ে নিজেই গোল করলেন লং বল থেকে৷ এন্ড্রিকের সামনে লং বল বাড়িয়ে দেন টাইলর মর্টন।

তার ফার্স্ট ব্রেকিং লং বল দারুণ গতি দিয়ে রিসিভ করেন এন্ড্রিক। এরপর এগিয়ে গিয়ে পরাস্ত করেন মেটজের ডেনিশ গোলরক্ষক ফিচারকেও।

আর তাতে জোড়া গোল আসে তার পা থেকে।

৮৭ মিনিটে এবার হ্যাট্রিক পুরণ করেন এন্ড্রিক। ডিবক্সে এন্ড্রিককেই ফাউল করে পেনাল্ট দেন মেটজের জর্জি আবুয়াশভিল্লি।

এরপর সেই পেনাল্টি নিতে আসেন এন্ড্রিক। দারুণ এক পেনাল্টিতে করেন হ্যাট্রিক পুরণ।

ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিকের দিনে জয় পায় এন্ড্রিকের দল। এ নিয়ে টানা ৩ ম্যাচ জয় লিও এর, আর নেপথ্যের কারিগর এই এন্ড্রিকও।

লীগ ওয়ানে ২ ম্যাচে ৪ গোল এসিস্ট, ১২ ড্রিবলিং, ৮ লং বল, ৩ ক্রস, সাথে ১৯ ডুয়েলস ও ৩ ট্যাকেলস। ২ ম্যাচে এন্ড্রিক করেছেন সম্ভাব্য সবকিছুই।

রোনালদো নাজারিও এর উত্তরসুরী বলা হত এন্ড্রিককে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক।

তবে অবশেষে ইউরোপে এসে নিজেকে চেনাতে পেরেছেন এন্ড্রিক। লিও এর হয়ে বাকি মৌসুম সুযোগ পাবেন ভালোভাবে তাতে সন্দেহ নেই। শুধু এই পারফর্মেঞ্চ ধরে রাখতে পারলে তার বিশ্বকাপে যাওয়া আটকাতে পারবেনা কেউ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here