সর্বশেষ ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশ দল। ভারতেক হারায় তারা প্রায় দুই দশক পর।
মোরসালিনের একমাত্র গোলে হয় ইতিহাস। সেখানে ঘরের মাঠে ভারত বধ হয় বাংলাদেশের কাছে। যদিও আগামী এশিয়া কাপ যাওয়ার স্বপ্ন শেষ বাংলাদেশের। তবে এই ম্যাচ জয় প্রাপ্তি হয়ে আছে দেশের ফুটবলে।
ফিফার উইন্ডোর কারণে এর মাঝে নেই বাংলাদেশ দলের ম্যাচ।
সুচি অনুযায়ী সিঙ্গাপুরের সাথে ছিল বাংলাদেশের পরবর্তী ম্যাচ। তবে এর আগে এবার আরো এক ম্যাচের আলাপ বাংলাদেশ দলের।
সেখানে সিঙ্গাপুর ম্যাচের প্রস্ততি হিসেবে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দিনক্ষণ চুড়ান্ত হয়েছে বলেও জানা যায় বিভিন্ন গণমাধ্যমে। সিঙ্গাপুর ম্যাচের আগেই ভিয়েতনামের বিপক্ষে নামবে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংএ ভিয়েতনাম আছে ১০৮ নাম্বারে। এশিয়া কাপ খেলার লড়াইয়েও বেশ শক্তভাবে আছে তাদের অবস্থান।
শেষ ১৫ ম্যাচে দল হেরেছে মাত্র ১ ম্যাচে, ড্র করেছে এক ম্যাচ। এর মাঝে তারা হারিয়েছে নেপাল, লাওস, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মত দলকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ইরাক, জাপানের মত দলের বিপক্ষে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেয় ভিয়েতনাম। এবার সেই দলের বিপক্ষে খেলবে হামজা সোমিতরা।
মুলত বাংলাদেশের মত ভিয়েতনামেরও আছে এশিয়ান কাপ কোয়ালিফাইয়ারের ম্যাচ।
বাংলাদেশের ম্যাচ সেভাবে গুরুত্বপূর্ণ না হলেও ভিয়েতনামের জন্য এই ম্যাচ বাচা মরার। যেখানে ভালোভাবে জয় তাদের এনে দিতে পারে এশিয়া কাপের টিকিট।
মালেশিয়ার বিপক্ষে ঘরের মাঠে সে ম্যাচের আগে প্রস্ততি ম্যাচ খেলতে চাচ্ছে দলটি।
আবার বাংলাদেশেরও আছে এওয়ে ম্যাচ, বাংলাদেশও চাইবে সিঙ্গাপুরের কাছাকাছি কোন দেশে খেলতে।
সেই ধরণের কন্ডিশনে খেলতে। আর সেখানে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দেখা যাবে এই দুই দলের ম্যাচ।
বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য লড়াই ধরা হয়েছে আগামী ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশকে প্রতিনিধিত্ব করতে নামবেন ফুটবলাররা।
এই ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভালো দলের বিপক্ষে কেমন এগিয়েছে বাংলাদেশের ফুটবল, সেটা জানা যাবে এই ম্যাচে।
একইসাথে আবারো হামজা, সামিতদের দেখা যাবে বাংলাদেশের জার্সিতে, দেশকে প্রতিনিধিত্ব করতে আসবেন তারা।
অনেকদিন পর দেশের ফুটবলেও দেখা যাবে পুরোনো আমেজ। সবকিছুই হবে, শুধু এবার দুই দলের ম্যাচের চুড়ান্ত ঘোষণার পালা। আর তা হলেই বাংলাদেশের ফুটবল ভক্তরাও দেখবে এক দুর্দান্ত ম্যাচ।




