লীগ ওয়ানে এসে শুরুর ম্যাচে এক গোল ও এক এসিস্ট। এর মাঝে এক ম্যাচে হয়েছিলেন ম্যান অফ দ্যা ম্যাচ।
এন্ড্রিক উড়তেছিলেন শুরু থেকেই। তবে মুল কাজটা এন্ড্রিক করলেন মেটজের বিপক্ষে। মেটজের জালে তিন গোলের দিন এন্ড্রিকের একার হ্যাট্রিক। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার দিনে রেকর্ডের পাতায় এন্ড্রিক
মেটজের বিপক্ষে ১১ মিনিটে নিজের গোল উৎসব এর শুরু করেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার ডিবক্সে বাড়ানো বলে করেন গোল।
এরপর দূর থেকে আসা লং বলে কাম এন্ড কম্পোজ এন্ড্রিক, করেন নিজের দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্থে সেখানে পুরণ করেন নিজের হ্যাট্রিক, গোল করেন পেনাল্টি গোলে।
যে গোলের পর ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো নাজারিও এর রেকর্ড ভাঙলেন এন্ড্রিক। ইউরোপের শীর্ষে লীগে খেলা ব্রাজিলিয়ানদের মাঝে এতদিন সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড ছিল নাজারিও এর। আর সেই রেকর্ডের মালিক বর্তমানে এন্ড্রিক।
প্রায় ২৮ বছরের পুরোনো রেকর্ড এর মাধ্যমে ভাঙলেন ব্রাজিলিয়ান তরূন স্ট্রাইকার।
ব্রাজিল ও ইতিহাসের সেরা নাম্বার নাইন খ্যাত রোনালদো নাজারিও ১৯৯৮ সালে মাত্র ২০ বছর বয়সে করেন হ্যাট্রিক। ইন্টার মিলানের হয়ে করা তার হ্যাট্রিকই ছিল ব্রাজিলিয়ানদের মাঝে ইউরোপের শীর্ষ লীগে কম বয়সে করা হ্যাট্রিক।
এবার ১৮ বছর ১০ মাস বয়সে হ্যাট্রিক করে তার রেকর্ডটাই ভেঙে দিলেন একসময়ের ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়।
এন্ড্রিক একইদিনে ভাঙলেন আরো এক রেকর্ড। তার ক্লাব অলিম্পিক লিও এর সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক দাতাও তিনি।
আর এখানে তিনি ভাঙেন আরেক লিজেন্ডারি স্ট্রাইকার করিম বেঞ্জেমার রেকর্ড। ২০০৭ সালে ১৯ বছর ৮ মাস বয়সে লিওর হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক করেন বেনজামা।
সেই মৌসুমে লিওর হয়ে ৩১ গোল করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। যার ফলে তাকে কিনে নেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনা পেরেজ। এরপর এক যুগের বেশি সময় মাদ্রিদে কাটিয়ে ব্যালন ডি অর সহ ইতিহাস গড়েন এই ফ্রেঞ্চ সুপারস্টার। এন্ড্রিকের সামনেও যেন খোলা একই পথ, কেননা তার সাথেও যে লেগে আছে লিও আর রিয়াল মাদ্রিদ দুই ক্লাবের ট্যাগ।
অপরদিকে লীগ ওয়ানের সবচেয়ে কম বেশি হ্যাট্রিকের তালিকায় নাম্বার চারে এসেছেন এন্ড্রিক।
তার চেয়ে কম বয়সে হ্যাট্রিক করেছেন তিন ফ্রেঞ্চ তারকা। ১৭ বছর বয়সে হ্যাট্রিক করে সবার উপরে জেরেমি মেনেজ, ১৮ বছর ১ মাসে হ্যাট্রিক করেন রিয়াল মাদ্রিদে খেলা তৎকালীন মোনাকো তারকা কিলিয়ান এমবাপ্পে।
একই ক্লাব থেকে আসা বর্তমানে পিএসজিতে খেলা ওসমান ডেম্বেলে আছেন এই তালিকার তিনে।
এছাড়া লীগ ওয়ানে খেলা বিদেশীদের মাঝে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক এন্ড্রিকের। সেখানে তিনি ভাঙেন ডিভক অরিগির রেকর্ড, যিনি ১৯ বছর ১০ মাসে করেন হ্যাট্রিক। এত এত রেকর্ড করে এন্ড্রিক নিজের নতুন শুরুটাই ভালোভাবে জানান দিচ্ছেন।
এখনও ১৮ পার হয়নি এন্ড্রিকের, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। এই হ্যাট্রিকই তাই হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।




