HomeUncategorizedবিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান!

বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান!

- Advertisement -spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল পাকিস্তানের।

কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করেই সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। পিসিবি কর্তৃপক্ষ এটিকে ‘অনিবার্য কারণ’ বলে ব্যাখ্যা করলেও এর পেছনের বাস্তবতা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম মিনিট মিরর জানিয়েছে, জার্সি উন্মোচন বাতিলের মূল কারণ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা।

ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে পাকিস্তানও কি একই পথে হাঁটতে যাচ্ছে,এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত।

যদিও পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট করেছেন যে বিষয়টি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে।

বিশ্বস্ত সূত্রের দাবি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই পাকিস্তানের চূড়ান্ত অবস্থান জানানো হবে।

ধারণা করা হচ্ছে, সেই সিদ্ধান্ত আর খুব বেশি দূরে নয়।বরং আগামী সোমবার প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিতে পারে তাদের সিদ্ধান্তের।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজনের কথা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে জার্সি উন্মোচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দল, সমর্থক ও স্পন্সরদের জন্য একটি বড় বার্তা।

সেই আয়োজন হঠাৎ স্থগিত হওয়ায় সমর্থকদের উৎকণ্ঠা আরও বেড়েছে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং সংবাদমাধ্যম,সবার প্রস্তুতির স্বার্থেই দ্রুত সিদ্ধান্ত জানানো জরুরি। কিন্তু পিসিবির নীরবতায় পুরো পরিস্থিতি যেন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।

তবে পিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখন দেখার বিষয়, সেই ঘোষণা পাকিস্তান ক্রিকেটের জন্য কোন দিকনির্দেশনা নিয়ে আসে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here