HomeUncategorizedবিশ্ব কাপাচ্ছে এঞ্জো,প্রমান করছেন কেন তার মুল্য হাজার কোটি টাকার বেশি!

বিশ্ব কাপাচ্ছে এঞ্জো,প্রমান করছেন কেন তার মুল্য হাজার কোটি টাকার বেশি!

- Advertisement -spot_img

ভাঙাগড়ার মাঝে আছে চেলসি দল। কয়েক মৌসুম ধরেই প্রিমিয়ার লীগে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে দলটি৷ তবে এর মাঝে ছিলেন একজন। তিনিই এখন ধরলেন দলের হাল। তিনি আর কেউ নন, এঞ্জো ফার্নান্দেজ।

২০২৫ সালে এঞ্জো কাটিয়েছেন নিজের সেরা সময়। গোল, এসিস্ট, চাঞ্চ ক্রিয়েট, এসিস্ট, অপেন প্লেতে সর্বোচ্চ চাঞ্চ ক্রিয়েট, ফাইনাল থার্ডে সবচেয়ে পাশ, সবকিছুতেই আছে এঞ্জোর নাম। একই সাথে দিচ্ছেন নেতৃত্ব। এঞ্জো আছেন সবার উপরেই।

২০২৫ সালে প্রিমিয়ার লীগে এঞ্জো করেন ১১ গোল। যেখানে চেলসির কোন খেলোয়াড় তার চেয়ে বেশি করতে পারেননি গোল। এর বাইরে এই বছরে লীগে ৮ এসিস্ট তার। যে রেকর্ডেও সবার উপরে এই আর্জেন্টাইন মিডফিল্ডার। গোল ও এসিস্ট মিলিয়ে এঞ্জো করেছেন করেছেন ১৯ গোল এসিস্ট। যে সংখ্যাও তার উপরে নেই কেউ।

২০২৫ সালে এঞ্জো চাঞ্চ ক্রিয়েট করেছেন ৮৮ বার। এমন সময়ে ওপেন প্লেতে এঞ্জোর চাঞ্চ ক্রিয়েট ৭৭ বার। গোল এসিস্টে দাপট দেখানো এঞ্জোর দাপট ক্রিয়েটিভিটিতেও। কারণ এখানেও তাকে টপকাতে পারেনি কোন খেলোয়াড়। পালমার, পেদ্রোরা থাকলেও তারা টপকাতে পারেনি কাউকে। সাক্সেস্ফুল পাস এঞ্জো করেছেন ৬৪৬ বার, সেটাতেও আছেন সবার উপর

দলের নিয়মিত অধিনায়ক রেস জেমস থাকেন ইঞ্জুরিতে। সেখানে এঞ্জো ধরেন দলের হাল। আর যে কারণে কোচের প্রশংসাও পেয়েছেন এই আর্জেন্টাইন। নয়া কোচ রোজানিওর বলেছেন, এঞ্জোর মত ওয়ার্ল্ড ক্লাশ খেলোয়াড় পাওয়া তার জন্য আনন্দের। এমনকি আরেক অধিনায়ক রেস জেমস তাকে বলেছে ক্রেজী এবং আক্রমণাত্মক নেতা হিসেবে।

সব মিলিয়ে এঞ্জো ফার্নান্দেজ এখন শুধু চেলসির নয়, পুরো প্রিমিয়ার লীগের অন্যতম প্রভাবশালী মিডফিল্ডার। মাঠে তার সিদ্ধান্ত, পাসের নিখুঁততা এবং আক্রমণে নেতৃত্ব দেওয়ার মানসিকতা বারবার পার্থক্য গড়ে দিচ্ছে। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার যে আর্জেন্টিনার ভবিষ্যৎ নেতা, তা আর আলাদা করে প্রমাণের প্রয়োজন নেই। চেলসির পুনর্গঠনের এই সময়টাতে এঞ্জো হয়ে উঠেছেন দলের স্থিতিশীলতার প্রতীক। হাজার কোটি টাকার বিনিয়োগ যে সঠিক ছিল, সেটার উত্তর তিনি দিচ্ছেন পারফরম্যান্সেই। এঞ্জোর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনের মৌসুমগুলোতে চেলসির সাফল্যের গল্পও লেখা হবে তার পায়ের ছোঁয়াতেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here