২০২১ সালের মে মাসে বার্সেলোনা ছেড়েছেন। অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছেন সাবেক ক্লাবকে।
চুক্তি নবায়নের কথা থাকলেও শেষ পর্যন্ত নবায়ন হয়নি মেসি ও বার্সেলোনার যুক্তি। যে কারণে কাধে ৩০ টি শিরোপার ব্যাগ নিয়ে চলে গিয়েছেন প্যারিসে। প্যারিসের ক্লাব পিএসজিতে খেলেছেন একাধিক মৌসুম। সেখান থেকে ঠিকানা আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি। সেটাই মেসির সর্বশেষ ঠিকানা, এখনও সেখানেই আছেন মেসি।
তবে এর মাঝেই খবর এসেছে, আবারো বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি। মার্কা এমন খবর প্রকাশ করেছে।
এর বাইরে ইয়াহু স্পোর্টস, ফুট আফ্রিকা, ট্রিবুনা, ওয়ান ফুটবল সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে৷ সেখানে তারা জানায় মেসির বার্সেলোনার ফেরার খবর।
কারো মতে লিওনেল মেসি বার্সেলোনায় আসবেন নির্বাচনকে ঘিরে। আগামী ১৫ মার্চ হবে বার্সেলোনার প্রেসিডেন্সি নির্বাচন, যেখানে লড়ছেন চার প্রার্থী।
যদিও নির্বাচনে অংশ নেননি মেসি, এর বাইরে নির্বাচনে কারো সমর্থনের কথাও জানাননি। তবে এরপর নির্বাচন উপলক্ষে মেসির আসার আছে সম্ভাবনা।
অপরদিকে আরেক পক্ষের মতে বিশ্বকাপের পর বা ২০২৭ সালে বার্সেলোনা আসতে পারেন মেসি। ততদিনে বার্সার নির্বাচন শেষ হবে। নতুন কমিটির অধীনে বিশ্বকাপ শেষের পর রিলাক্স মেসিকে দেখা যেতে পারে বার্সেলোনায়।
তবে মেসি যে শতভাগ বার্সেলোনায় ফিরবেন, এমন গ্যারান্টি দেন বার্সা। কেননা কিছুদিন আগে বার্সেলোনা ভ্রমণ করেন মেসি।
রাতের আধারে একা এসে ঘুরে যান নিজের সাবেক ঠিকানায়। এর বাইরে ক্যারিয়ার শেষে বার্সায় আসার কথাই জানান মেসি।
সেখানে একাধিকবার নানা ইন্টারভিউতে বার্সায় ফেরার ইচ্ছার কথা জানান মেসি, বলেন বার্সেলোনায় স্থায়ী বাস করার কথাও। আর সবকিছু এক করেই মেসির বার্সায় আসার খবর হয়েছে চুড়ান্ত।
কবি জীবনানন্দ দাশ বলেছিলেন তিনি ধানসিড়ির তীরে ফিরবেন। তবে সেটা মানুষ না হয়ে শঙ্খছিল, শালিকের বেশেও হতে পারে।
লিও মেসির ক্ষেত্রেও থাকতে পারে তেমন সম্ভাবনাই। মেসি পুরোনো নীড়ে হয়ত ফিরবেন, তবে নতুন পরিচয় নিয়ে।
হয়তবা বোর্ডের কোন পদে বা বার্সেলোনার কোন দায়িত্ব নিয়ে ফিরবেন। কিংবা খেলোয়াড়ি জীবন শেষে স্থায়ী জীবন গড়বেন বার্সায়, ছেলেদের প্রশিক্ষণ নেয়াবেন বার্সা একাডেমিতে। যেটাই হোক না কেনো, মেসির বার্সায় ফেরাটা সময়ের ব্যাপারই মাত্র।




