সর্বকালের সেরা কি লিওনেল মেসি? এই প্রশ্নে ফ্রেঞ্চ টিভি চ্যানেল কানাল কি উত্তর দেবে, সেটা জানা নেই অনেকের। তবে গত ২৬ বছরের ফুটবল ইতিহাসে সবার সেরা নামটা মেসি। ৪২ বছর ধরে প্রতিষ্ঠিত ফ্রেঞ্চ টিভি চ্যানেল কানাল এটাই মনে করে। সেখানে মেসিকে সহ সেরা ১০০ জনের তালিকা প্রকাশ করে এই বিখ্যাত টিভি।
মেসির পর তালিকার দুই নাম্বারে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। একুশ শতকের সেরা ডিবেটে রোনালদো জায়গা পেয়েছেন তিন নাম্বারে। তিনে জায়গা পেয়েছেন ফ্রাঞ্চের জিনেদিন জিদান। সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের পর জায়গা ব্রাজিলের রোনালদো নাজারিও এর। পাচে এই শতাব্দীর অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। বিশ্বকাপ ফাইনালে গোল করা আন্দ্রেস ইনিয়েস্তা আছেন নাম্বার ছয়ে।
সাতে থাকা খেলোয়াড়ের নাম ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো। আর্সেনাল ও বার্সেলোনায় খেলা ইংলিশ স্ট্রাইকার থিয়েরি অনরি আছেন নাম্বার আটে। স্পেনের দুই বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ ও সার্জিও র্যামোস আছে তালিকার নয় ও দশ নাম্বারে।
ব্রাজিলের এই দশকের প্রাণভোমড়া নেইমারকে রাখা হয়েছে ২৬ নাম্বারে। এমনকি ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার টেন হওয়া কাকা জায়গা পেয়েছেন তার আগে।।তালিকার ২৪ নাম্বারে আছেন এই ব্রাজিলিয়ান। ৪০ নাম্বারে আছেন বার্সেলোনায় খেলা ব্রাজিলের রাইট ব্যাক আলভেস। ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো জায়গা পেয়েছেন ৫৫ নাম্বারে, দুই ধাপ পিছিয়ে ৫৭ নাম্বারে জায়গা পেয়েছেন সেন্টার ব্যাক থিয়োগা সিলভা। ৮৮, ৮৯ নাম্বারে আছেন ব্রাজিলের গোলবারের অতন্দ্র প্রহরী এলিসন বেকার ও দিদা। ৯১ নাম্বারে আছেন ফ্রিকিকের রাজা জুনিনহো। পিএসজির হয়ে ইতিহাস করা মার্কুইনহস আছেন সেরা ১০০ তে। এই তালিকার সর্বশেষ নাম রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস ট্রান্সফারে আসা ওয়েলসের গ্যারেথ বেল।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মারক এনহেল ডি মারিয়া আছেন ৬৭ নাম্বারে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী বিশ্বস্ত হাত এমিলিয়ানো মার্টিনেজ আছে ৯৭ নাম্বারে।এক আমলের নাম্বার টেন জুয়ান রিকুয়েলমে আছেন ৮৪ নাম্বারে। ৭১ নাম্বারে অবস্থান ইন্টার মিলানের সাবেক তারকা জাভিয়ের জানেত্তির।
সেরা বিশে আছেন এই জেনারেশনের তারকা কিলিয়ান এমবাপ্পে। এর বাইরে কর্তোয়া, ক্যাসিয়াস, বেনজামা, পিরলো, মালদিনিরা আছেন সেরাদের ২০ এর কাতারে। সব মিলিয়ে কয়েক দশকের তারকার মিশ্রন এই সেরা ১০০। যেখানে সবার সেরা নাম লিও মেসি।




