Homeফুটবল১৭০ কোটি টাকায় এবার জার্মান জায়ান্ট ক্লাবে ১৭ বছরের ব্রাজিলিয়ান তারকা!

১৭০ কোটি টাকায় এবার জার্মান জায়ান্ট ক্লাবে ১৭ বছরের ব্রাজিলিয়ান তারকা!

- Advertisement -spot_img

ট্রান্সফারমার্কেটে ব্রাজিলিয়ানদের আগ্রহে সবসময়ই থাকে শীর্ষে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় লীগগুলোতেও ব্রাজিলিয়ানদের পেতে চায় সবাই।

কিন্ত বর্তমানে এই চাহিদা যেন বেড়েছে কয়েকগুণে। যেখানে ব্রাজিলিয়ান প্রতিষ্ঠিত তারকাদের দিকেই তো সবার নজর থাকেই, আবার ব্রাজিলিয়ান উঠতি তারকাদেরও দলে নিতে চান সবাই। এমনকি ১৮ বছর হবার পুর্বেই ইউরোপের ক্লাব থেকে চুক্তি চুড়ান্ত হয়ে যায় অনেকের। এবার সেই তালিকায় ব্রাজিলের কৌয়া প্রাতাস।

১৭ বছর বয়সী ব্রাতাসকে নিতে মোট ১৭০ কোটি খরচ জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের। যেটা ইউরোপিয়ান মুদ্রায় দ্বারায় ১২ মিলিয়ন ইউরো।

এর মাঝে ৭ মিলিয়নে সরাসরি চুক্তি প্রস্তাব বুরুশিয়া, এর সাথে নানা শর্তে দেওয়া হয় আরো ৫ মিলিয়ন।

১২ মিলিয়নে এর মাঝে ব্রাজিলের ক্লাব ক্রুজেও এর সাথে চুক্তি সম্পন্নও হয়ে গেছে কৌয়ার। ফ্যাব্রিজিও রোমানো সহ একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে এ নিয়ে।

যদিও এখনই ডর্টমুন্ডের হয়ে মাঠে নামতে পারবেননা কৌয়া। ১৮ বছর বয়সী হবার পর আগামী আগস্টেই খেলার সুযোগ পাবে বুরুশিয়ার হয়ে। কিন্ত এত কম বয়সী একজনকে নিয়ে এত কাড়াকাড়ি? এখনও ১৮ না হলেও কৌয়া ক্রুজেও জাতীয় দলে হয়েছেন নিয়মিত।

সিনিয়ার দলের হয়ে খেলেছেন মোট ১৭ ম্যাচ। এর মাঝে এই মৌসুমে ৫ ম্যাচ খেলেছেন মুল দলে। এই ৫ ম্যাচে আবার দলের হয়ে তুলে নিয়েছেন এক গোলও। মিনেইরো লীগে শেষ মুহুর্তে এসে দলের হয়ে করেন এক গোল।

কৌয়া মুলত একজন লেফট ব্যাক। গোলের বাইরেও কৌয়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তার বল প্লেয়িং এবিলিটি।

বল পায়ে বেশ শক্তিশালী তিনি, পাসিং দক্ষতাও দারুণ। এর বাইরে টেকনিক্যালিও বেশ সাউন্ড তিনি।

যে কারণে জার্মানের বেশ হাই প্রেসিং ও প্রগ্রেসিভ লীগের জায়ান্ট ক্লাবে ডাক তার। বড় লীগে বড় প্রেসারের মাঝে খেলার মত মানসিক দক্ষতা আছে তার, এমন কিছু মনে করেন অনেকে। যে কারণে এবার তাকে দলে নিলো জার্মান জায়ান্ট ডর্টমুন্ড।

বরাবরই খনি থেকে রত্ন চিনতে ভুল করেনা ডর্টমুন্ড। হলান্ড, আবামেয়াং, জুড বেলিংহাম, রুডিগার, লেওয়ান্ডোয়েস্কি সহ বড় বড় তারকাদের তুলে এনেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

বর্তমানেও তাদের দলে আছে আদেয়ামির মত তরুণ তারকা। বলা হয় তরুণ ফুটবলারদের বেড়ে উঠার অন্যতম আদর্শ ক্লাব ডর্টমুন্ড।

সেই ডর্টমুন্ড যখন মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিল থেকে প্রতিভা নিয়ে আসে, বুঝতে হবে ভালো সম্ভাবনাই আছে কৌয়ার মাঝে। আগামী দিনে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেকে কতটা গড়ে তুলতে পারেন এই লেফট ব্যাক তাই দেখা যাক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here