HomeUncategorizedপরের ২ ম্যাচে জিতলেও সেমিফাইনাল খেলতে পারবেনা ভারত,কঠিন সমীকরণে অহংকারী দলটি!

পরের ২ ম্যাচে জিতলেও সেমিফাইনাল খেলতে পারবেনা ভারত,কঠিন সমীকরণে অহংকারী দলটি!

- Advertisement -spot_img

দেশটির সাবেক ক্রিকেটার,ক্রিকেট বিশ্লেষক,বর্তমান খেলোয়াড় কিংবা দর্শক।নিজেদের নিয়ে কথা বলার সময় সামনের যেকোনো দলকেই খাটো করে দেখে।তবে তাদের, টেনেহিঁচড়ে মাটিতে নামিয়েছে মার্করামের পটিয়া দল।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়ে টুর্নামেন্টের সুপার এইটে হতাশাজনক শুরু করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

ম্যাচজুড়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দহীনতা চোখে পড়েছে, যা কেবল একটি হার নয়, বরং আত্মবিশ্বাসেও ধাক্কা দিয়েছে দলকে।

এই ফলাফলের পর সেমিফাইনালে ওঠার সমীকরণ ভারতের জন্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

এখন ভারতের সামনে বাকি রয়েছে দুটি ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই দুই ম্যাচেই জয় কার্যত বাধ্যতামূলক।

দুটি ম্যাচ জিততে পারলে ভারতের সংগ্রহ দাঁড়াবে ৪ পয়েন্টে। সাধারণত এই পয়েন্ট সেমিফাইনালে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

তবে একই গ্রুপের অন্য দুটি দলও যদি ৪ পয়েন্টে পৌঁছে যায়, তাহলে শেষ চারে কারা যাবে তা নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে। অর্থাৎ শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।

অন্যদিকে, যদি ভারত মাত্র একটি ম্যাচ জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে থাকবে না।

তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকাকে সব ম্যাচ জিততে হবে এবং পয়েন্টের জটিল সমীকরণ তৈরি হলে আবারও নেট রান রেটই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক।

সব মিলিয়ে ভারতের সামনে এখন ‘ ডু ওর ডাই’ পরিস্থিতি। সমর্থকদের দৃষ্টি যেমন জয়েই, তেমনি প্রতিটি বল, প্রতিটি রানের হিসাবও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here