Homeফুটবলবিতর্ক-ট্রল-বর্ণবাদ সবকিছুর জবাব গোলেই — নকআউটে ভিনিসিয়ুসের জাদুতে জয় নিশ্চিত করল মাদ্রিদ।

বিতর্ক-ট্রল-বর্ণবাদ সবকিছুর জবাব গোলেই — নকআউটে ভিনিসিয়ুসের জাদুতে জয় নিশ্চিত করল মাদ্রিদ।

- Advertisement -spot_img

মাঠের বাইরের বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল আর বর্ণবাদের তীর-সবকিছুর জবাব আবারও দিলেন ভিনিসিয়ুস জুনিয়র, গোল করে।

আলোচনার ঝড়কে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের নকআউট ফিরতি লেগে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে হারিয়েছে বেনফিকা-কে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতটা শুরু হয়েছিল নাটকীয়তায়। ম্যাচের আগে ভিনিসিয়ুস ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রথম লেগে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর সমর্থনে গ্যালারিতে দেখা যায় ‘বর্ণবাদকে না বলুন’ ব্যানার। চাপ ছিল, প্রত্যাশাও ছিল,আর ভিনি দিলেন তার জবাব মাঠেই।

১৪ মিনিটে আত্মঘাতী গোলের শঙ্কা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি বাধান থিবো কোর্তোয়া।

আলগা বল জালে জড়িয়ে লিড পায় বেনফিকা, গোলটি করেন রাফা সিলভা। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়। মাত্র দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে সমতা ফেরান চুয়ামেনি। চ্যাম্পিয়নস লিগে, এটিই ছিল তাঁর প্রথম গোল।

ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকায় রিয়ালের আক্রমণে কিছুটা ঘাটতি চোখে পড়ছিল।

কিন্তু বড় ম্যাচে বড় খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করেন,৮০ মিনিটে সেই কাজটাই করলেন ভিনিসিয়ুস।

দারুণ এক ফিনিশিংয়ে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পাঁচ ম্যাচে এটি ছিল তাঁর ষষ্ঠ গোল,সমালোচনার জবাব সংখ্যাতেই।

এ জয়ে রিয়াল মাদ্রিদ এখন কোয়ার্টার ফাইনালের পথে শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি-এর মুখোমুখি হওয়ার অপেক্ষায়।

মানুষ ট্রল করে যায়, আর ভিনি গোল করে যান,এটাই ভিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here