Homeফুটবলইসলাম ধ;র্মের ছায়াতলে আসলেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম!রমজানেই শান্তির ধ র্ম গ্রহণ।

ইসলাম ধ;র্মের ছায়াতলে আসলেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম!রমজানেই শান্তির ধ র্ম গ্রহণ।

- Advertisement -spot_img

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং মরক্কো জাতীয় ফুটবল দল এর তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজ ইসলাম গ্রহণ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র ও স্থানীয় ধর্মীয় প্রতিনিধিদের বরাতে এই তথ্য সামনে আসে, যা ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি স্পেনের মালাগায় অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টার-এ এক রমজানের ইফতার মাহফিলে অংশ নেন ব্রাহিম।

সেখানে তার বাবার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, ওই আয়োজনেই তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে সময় কাটান এবং ধর্মীয় পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ব্রাহিমের বাবা সুফিয়েল আবদেলকাদের দিয়াজ মরক্কো বংশোদ্ভূত, আর মা প্যাট্রিসিয়া দিয়াজ স্পেনের মালাগার বাসিন্দা। পারিবারিকভাবেই তার সঙ্গে মরক্কোর সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের।

মালাগার একটি মসজিদের ইমাম আদিল হাশমি জানিয়েছেন, ব্রাহিম তার সঙ্গে মসজিদে নামাজ আদায় করেছেন। ইমামের এই বক্তব্য এবং ইফতারে তার উপস্থিতিকে অনেক ভক্তই ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন। যদিও ব্রাহিম নিজে এ বিষয়ে এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, এতদিন ব্রাহিম খ্রিস্টান ধর্মাবলম্বী হিসেবে পরিচিত ছিলেন এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস নিয়ে খুব একটা কথা বলেননি।

তবে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে স্পেনের পরিবর্তে মরক্কোকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত এবং ধর্মীয় অনুরাগ,দুটিই তার শিকড়ের প্রতি গভীর টান ও পরিচয়ের বহিঃপ্রকাশ।

মরক্কোর সমর্থকদের কাছে এ সংবাদ অত্যন্ত ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। তাদের বিশ্বাস, এটি শুধু ব্যক্তিগত ধর্মীয় পরিবর্তন নয়; বরং নিজের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও দৃঢ় বন্ধনের প্রতিফলন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here