বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক নতুন নয়, বহুদিনের। মাঠের ফুটবল থেকে হওয়া এই সম্পর্কে ঠেকেছে হৃদয়েরও।
বহু বছর ধরে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার পতাকা হাতে বিশ্বকাপ উদযাপন করে। লিওনেল মেসির প্রতি ভালোবাসা যেন এদেশে এক বিশেষ আবেগের নাম।
২০২২ বিশ্বকাপের সময় রাস্তায় রাস্তায় আকাশি-সাদা পতাকার ঢেউ দেখেছিল পুরো বিশ্ব। যেটা নজর কেড়েছিল আর্জেন্টিনার মানুষেরও।
এমনকি অনেক আর্জেন্টাইন খেলোয়াড়ও বাংলাদেশকে চিনেন আলাদাভাবেই।সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই আর্জেন্টিনাও এখন বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুধু একটি দল নয়, বাংলাদেশের মানুষের আবেগের নাম। আর সেই আবেগের বন্ধনই এবার বাস্তব সহযোগিতায় রূপ নিতে যাচ্ছে।
ফুটবল উন্নয়নে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূতের এই বার্তা নতুন আশার আলো দেখাচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদুত
মার্সেলো কার্লোস সিজা। নতুন সরকারের আমলে নতুনভাবে বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মার্সেলো। সেখানেই দায়িত্ব নিয়ে কথা বলেন বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রীর সাথে।
সে বৈঠকেই মার্সেলো বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান। নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কথাও জানান। আর সেখানেই বড় আকারে উঠে আসে ফুটবলের নাম।
বানিজ্য নিয়ে আলাপের বাইরেও ফুটবল নিয়ে দীর্ঘক্ষণ আর্জেন্টিনার সাথে বাংলাদেশের হয়েছে আলাপ। ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য দুই পক্ষের আলাপ। এমনকি কার্যকরী বাস্তবায়নের জন্য দুই দেশের মাঝে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকও।
এই বৈঠকে ছিলে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ। আর্জেন্টিনার সাথে বাংলাদেশের ফুটবল থেকে তৈরি হওয়া আত্মিক সম্পর্ক তিনি মনে করিয়ে দেন আর্জেন্টিনার রাষ্ট্রদুতকে। একইসাথে বাংলাদেশের ফুটবল উন্নয়নে চান আর্জেন্টিনার সুবিধা।
নারী ও যুব দলে বাংলাদেশ সমসময়ই প্রতিভাবান দল। তবে গঠনগত সমস্যা ও নানা অর্থনৈতিক কারণে নিজেদের সম্ভাবনা অনুযায়ী পারছেনা আগাতে। আর সেখানেই আর্জেন্টিনার সহযোগীতা চেয়েছে বাংলাদেশ। দুই দেশের মাঝে হয়েছে চুক্তি।
এর বাইরে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার জন্য ঐষধ, পাঠশিল্প রপ্তানির কথা বলা হয়েছে।
আবার অন্যদিকে কৃষি উন্নয়নে একসাথে কাজ করার কথাও বলা হয়েছে। তবে পুরো আলোচনায় দেশের ফুটবল নিয়েই চাওয়া ছিল বেশি বাংলাদেশের।
আর্জেন্টিনাও তার জবাবে ছিল সাবলীল। বিশ্বচ্যাম্পিয়নরা যদি বাংলাদেশের ফুটবল উন্নয়নে আসেন এগিয়ে, তবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত ফুটবল দল হতে সময় লাগবেনা বাংলাদেশ দলের।




