লিওনেল মেসির সাথেই কাটিয়েছেন ক্যারিয়ারের লম্বা এক সময়। বার্সেলোনায় এক সাথে খেলেছেন, এরপর পিএসজিতে গিয়েও এক হয়েছেন।
ব্যাক্তিজীবনেও মেসি নেইমারের বন্ধুত্বের কথা অজানা নয় ফুটবল ভক্তদের।
তবে এরপরও প্রতিপক্ষকে সম্মান দেওয়া ভোলেননি নেইমার। এবার সেই সম্মানটাই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে।
নিজের কালেকশনে পর্তুগীজ লিজেন্ডের জার্সি রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
নিজের রাইভাল দলে খেলা সুপারস্টারের নামে প্রশংসামুলক বাক্যও বলেছেন নেইমি। আবার একইসাথে রোনালদোর জার্সিও দেখিয়েছেন সবাইকে।
সাম্প্রতিক সময়ে এক ইউটিউব ভিডিওতে দেখা যায় এমন কিছু। যেখানে নিজের সংগ্রহশালার জার্সি সবাইকে দেখান নেইমার জুনিয়ার। এই ব্রাজিলিয়ান যেখানে নিজের অনেকগুলো জার্সি দেখান সবাইকে। সান্তোস, ব্রাজিল, বার্সেলোনা দলে থাকাকালীন গুরুত্বপূর্ণ ম্যাচের জার্সি নেইমার সাজিয়ে রেখেছেন নিজের সংগ্রহশালায়। সেই জার্সি দেখিয়েই স্মৃতিচারণ করেন পুরোনো ম্যাচের।
এছাড়া অনেক বড় বড় তারকার জার্সিও দেখান নেইমার। বাস্কেটবল লিজেন্ড কবি ব্রান্টের জার্সিও আছে নেইমারের সংগ্রহে।
সেটা দেখাতে গিয়ে করেন নানা কিছুর বর্ণনা। জ্বালাতান ইব্রাহোমোভিচ সহ বড় বড় তারকার জার্সি দেখান। আর সেখানেই উঠিয়ে আনেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি।
রোনালদোর রিয়াল মাদ্রিদে থাকাকালীন তার জার্সি সংগ্রহ করেন নেইমার। আর একে একে সব জার্সি দেখানোর সময় উঠে আসে সেই জার্সিও। এরপর সিআরসেভেনের জার্সির বর্ণনা করেন তিনি। বলেন এটা ক্রিশ্চিয়ানোর জার্সি।
তবে শুধু এখানেই পর্তুগিজ সুপারস্টারকে রাখেননি নেইমার। তার নামে বিশেষণও জুড়ে দেন এরপর।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে বলেন দানব এক খেলোয়াড়। একইসাথে রোনালদোকে এই গ্রহের মানতে নারাজ ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
বলেন ক্রিশ্চিয়ানো এসেছে অন্য গ্রহ থেকে। এ নিয়ে নেইমার বলেন “ এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি। সে একজন দানব ফুটবলার। সে ভিন গ্রহ থেকে এসেছে”
এই মন্তব্য শুধু প্রশংসাই নয়, বরং রোনালদোর অসাধারণ ফিটনেস, গোল করার ক্ষুধা এবং বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্সেরই স্বীকৃতি। নেইমারের এই বক্তব্য তাই ভক্তদের কাছে আরও একবার মনে করিয়ে দেয়, মাঠে রোনালদো সত্যিই এক অনন্য বিস্ময়।
আবার এখানেই ফুটে ওঠে নেইমারের বিনয় ও ব্যক্তিত্বের আরেকটি দিক।
নিজের প্রতিভা নিয়ে আত্মবিশ্বাসী হলেও অন্য তারকাদের সম্মান জানাতে কখনও দ্বিধা করেন না তিনি। ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নেইমার বারবার দেখিয়েছেন, মহান খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা রাখাটাই আসল মহাত্ম্য। গ্রেটদের নিজেদের মাঝে এই সম্মানই ফুটবলের সৌন্দর্য।




