সর্বশেষ এর আগে মাঠে নেমেছিলেন ২৬ জুন। রোমার হয়ে সেবার খেলেছিলেন জায়ান্ট এসি মিলানের বিপক্ষে। তার আগের দুই ম্যাচে আদায় করেছিলেন ৩ গোল এসিস্ট। তবে ফর্মে থাকা দিবালাকে ঠিক থাকতে দেয়নি তার ইঞ্জুরি।
যে কারণে ক্যারিয়ার থেকে আরো ৩ মাস চলে যায় তার। ৩ মাস পেরোনোর ঠিক একদিন আগে মাঠে নামেন আবারো। এবার বোলোগোনার সাথে নামলেন বদলি হিসেবে। ২-০ গোলে জয়ের ম্যাচে মাঠে নামেন ডোনোয়েল মালানের বদলি হিসেবে মাঠে নামেন ৭৭ মিনিটে। আর সেখানেই হয় প্রত্যাবর্তন।
যদিও মাঠে ফিরে তেমন কিছু করার সুযোগ ছিল না তার। তবুও এই প্রত্যাবর্তনের জন্যও যেন চেয়ে ছিল অনেক ভক্তরা। পাওলো দিবালা নামটাই যে সমর্থকদের প্রশান্তি দেয়, যার দিকে অধীর আগ্রহে থাকেন ভক্তরা।
নিজের ইঞ্জুরি সমস্যা ভালোভাবেই জানেন দিবালা। তবুও জাতীয় দলের জন্য এখনও চেষ্টা করে যাচ্ছেন তিনি। যে কারণে সৌদি লীগের বড় অঙ্কের প্রস্তাব রেখে থেকে গেছেন রোমায়, লড়াই করছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ দলে সুযোগের জন্য।
মজার ব্যাপার হলো আর্জেন্টিনার হয়ে সর্বশেষ যখন ম্যাচ খেলেছেন দিবালা, সেবারই আদায় করেছেন গোল। চিলির বিপক্ষে তাই ভাবা হচ্ছিল নতুন শুরুই পাচ্ছেন এই এটাকিং মিডফিল্ডার। তবে এরপর আবারো ইঞ্জুরি আঘাত হানে তার। মাঝে জাতীয় দলে ফেরানোর আলাপ চলছিল জোড়েশোড়েই। তবে নিজের এই দুর্ভাগা কপাল তাকে ফেরাতে দেয়নি আর্জেন্টিনার জার্সিতে।
যদিও এখনই সব স্বপ্ন শেষ হচ্ছেনা তার। লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, দিবালা বা অন্য কারো জন্য তার দরজা খোলা। শুধু পারফর্ম করেই আসতে হবে দলে। ফিট থাকলে দিবালা যে সে কাজটা ভালোভাবেই পারেন, তার প্রমাণও দিয়েছেন আগে। যে কারণে এখনও তাকে ভরসা করে রোমা দল, রেখেছে তাদের দলে। এবার সেই ভরসার প্রতিদান দিয়ে ভালো কিছুর প্রত্যাশা থাকবে তার উপর।
যে প্রতিভা নিয়ে এসেছিলেন, হয়ত তার অনেকাংশ পুরণ হয়নি। তবে জাতীয় দল থেকে ভালোভাবেই বিদায় নিবেন দিবালা, আরো একবার দেখাবেন তার ঝলক, এমন প্রত্যাশা করছে তার ভক্তরা। আর সেটার জন্য আরো একবার নতুন করে শুরু করবেন এই এটাকিং মিডফিল্ডার, এটাই যেন থাকবে ফুটবল ভক্তদের আশা।




