ব্রাজিল ফুটবলের ইতিহাসে “হেক্সা” স্বপ্নটা শুধু একটি শিরোপা নয়, এটা আবেগ, ঐতিহ্য আর গৌরবের প্রতীক।
সেই হেক্সাজয়ের পথটাই যেন এবার বাতলে দিলেন দলের এক তারকা খেলোয়াড়। একইসাথে জানিয়ে দিলেন, কার হাত ধরে আসবে এই উৎসবের সুচনা।
পূরণে কে হবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এ নিয়ে আলোচনার শেষ নেই।
তবে সম্প্রতি ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা স্পষ্ট করে দিয়েছেন, তার মতে এই মিশনের কেন্দ্রবিন্দুতে আছেন একটাই নাম, আর সেটা নেইমার জুনিয়ার। নেইমারকে হেক্সা জয়ের আসল মানুষ হিসেবেও বলেন এই বার্সা তারকা।
নিজ ক্লাব ও জাতীয় দলের সাবেক তারকার গুরুত্ব বুঝেন রাফিনহা। আর সেই কারণে নেইমারকে হেক্সার আসল খেলোয়াড় বলেন।
এমনকি তার কাছে হেক্সা মানেই নেইমার, তার কাছে সবটা জুড়েই আছেন এই সেলেসাও ফুটবলার। একইসাথে সবাইকে বুঝতে বললেন নেইমারের ব্রাজিল দলের গুরুত্ব।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটা বলেন রাফিনহা। একইসাথে ব্রাজিলের শুরুর দিনগুলোতে নেইমারের সাথে স্মৃতিটাও করেন শেয়ার।
সিনিয়র হিসেবে নেইমারের আচরণ তাকে মুগ্ধ করেছে। মাঠের বাইরে নেইমারের বন্ধুসুলভ আচরণ ও নেতৃত্বের গুণ নতুনদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
এই জায়গাতেই নেইমার শুধু একজন খেলোয়াড় নন, বরং একজন গাইড ও অনুপ্রেরণার উৎস।
সেখানে রাফিনহার মনে হয়েছিল, নেইমির সাথে অনেকদিন ধরে জানাশোনা তার। এমনকি তাকে আত্মবিশ্বাস দেওয়া ও আলিঙ্গনের কাছটাও করেছেন নেইমার, এমন স্বীকারিক্তিও দেন এই উইঙ্গার।
এ নিয়ে রাফিনহা সংবাদমাধ্যমে বলেন “ আমার মতে হেক্সা জয়ের আসল মানুষ নেইমার। আমার কাছে নেইমারই সব।
আমাদের বুঝতে হবে ব্রাজিল দলে তার গুরুত্ব কতটুকু। সে একজন ব্যাক্তি যে আমাকে সেলেসাও দলে স্বাগত জানিয়েছিল।
সে এমন ব্যাবহার করে যেন সে বহুকাল থেকে আমাকে চিনে। সে আমাকে সাহস দেয়। সে আমাকে যেন আলিঙ্গন করে দলে”
একই দিনে রাফিনহাকে প্রশ্ন করা হয়, তার সংগ্রহের দামী জিনিস কি। আর সেখানে নেইমারকে বুটকে উল্লেখ করেন রাফা। সান্তোস তারকার বুটই রাফিনহার কাছে সবচেয়ে দামী বলে মত তার। বার্সা তারকার সাক্ষাৎকারে একটা বিষয় স্পষ্ট, নেইমির প্রতি ভালোবাসা আছে দলের অন্য খেলোয়াড়দের। টেকনিক্যাল বা ফিটনেস জনিত কারণে নেইমারের খেলা না খেলা থাকবে কোচের উপর। তবে নেইমি আসলে যে খুশিই হবেন তার সতীর্থরা, সেটা এক প্রকার নিশ্চিত।




