Homeফুটবলচেলসির কোচ হবেন ব্রাজিলিয়ান ফিলিপে লুইজ।

চেলসির কোচ হবেন ব্রাজিলিয়ান ফিলিপে লুইজ।

- Advertisement -spot_img

কাকা, রোনালদিনহো থেকে নেইমার, আবার ভিনিসিয়াস থেকে এস্তেভাও, ইউরোপে সবসময় দেখা যায় ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড়দের। চ্যাম্পিয়নস লীগের ফাইনালেও আছে মোট ৫ জন ব্রাজিলিয়ান খেলোয়াড়। তবে আফসোস ছিল এক জায়গায়, ব্রাজিলিয়ান কোচরা দাপট দেখাতে পারছেনা বড় বড় ক্লাবে এসে।

তবে সেই আফসোসটা বোধহয় ঘুচতে চলেছে। এবার সেই আফসোস পুরণ করতে চলছেন ফিলিপে লুইজ। ফ্ল্যামেঙ্গোতে দাপট দেখানো এই খেলোয়াড় এবার আছেন চেলসি দলের আলোচনায়। সাবেক এই চেলসি খেলোয়াড়কে দেখা যেতে পারে এই দলেরই ডাগআউটে। যে খবর আলোচনায় এনেছেন ট্রান্সফার গুরু ফ্যাব্রিজিও রোমানো। এছাড়া ওয়ান ফুটবল, ট্রিবুনা সহ একাধিক মাধ্যম জানিয়েছে এই খবর।

ট্রান্সফার সাংবাদিক নিকোলা স্কিরা এর তথ্য অনুযায়ী, চেলসির কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের শর্টলিস্টে আছেন ফিলিপে লুইস। ক্লাবটি ভবিষ্যতের জন্য নতুন প্রকল্প নিয়ে ভাবছে, আর সেই পরিকল্পনায় তরুণ ও আধুনিক চিন্তার কোচদের দিকেই নজর তাদের।

অপরদিকে ফ্যাব্রিজিও রোমানো ভিডিও বার্তায় বলেছেন ফিলিপে লুইজের নাম। যদিও সেখানে আছে জাভি আলান্সো, আনদানি আরোলা, মার্কো সিলভারা। তবে তাদের সাথেই আলোচনায় ভালোভাবে আছেন এই ব্রাজিলিয়ান।

খেলোয়াড়ি জীবনে ২০১৪-১৫ মৌসুমে চেলসির জার্সি গায়ে খেলেছিলেন ফিলিপে লুইস। যদিও স্ট্যামফোর্ড ব্রিজে তার সময়টা খুব দীর্ঘ ছিল না, তবুও তিনি ছিলেন শিরোপাজয়ী স্কোয়াডের অংশ। এক যুগ পর আবারো চেলসির ডেরায় ফেরার আলোচনায় লুইস।

এর আগে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্ল্যামেঙ্গো এর কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। মাত্র ১০১ ম্যাচে তার জয় শতাংশ প্রায় ৭০-এর কাছাকাছি। শুধু তাই নয়, তার দলের আক্রমণভাগও ছিল ভয়ংকর ধারালো। এই সময়ে ১৮০টিরও বেশি গোল করেছে তার দল, ম্যাচপ্রতি গড় গোল প্রায় ১.৮ এর বেশি। পাশাপাশি জিতেছেন পাঁচটি বড় শিরোপাও।

ফিলিপে লুইসের কোচিং দর্শন অনেকটাই আধুনিক ও আক্রমণাত্মক ফুটবলের উপর ভিত্তি করে। দ্রুত পাসিং, হাই প্রেসিং ও পজিশনাল ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখতেই পছন্দ করেন তিনি। যার কারণে ব্রাজিলিয়ান ফুটবলে দ্রুতই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন সাবেক এই লেফটব্যাক।

তবে ইংল্যান্ডে কোচিং করাতে গেলে প্রয়োজন উয়েফা প্রো লাইসেন্স । ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, সেই লাইসেন্স দ্রুত সম্পন্ন করার কাজও করছেন তিনি। যা ইঙ্গিত দিচ্ছে ইউরোপে কোচিং করানোর ইচ্ছা তার বেশ প্রবল। যদিও এখনও আছে প্রাথমিক পর্যায়ে, তবে ফিলিপে লুইজের সামনে আছে কোচ হিসেবে লম্বা ক্যারিয়ার। আর সেখানে চেলসি দলে যদি সুযোগ পান, সেটা তার ও ব্রাজিলিয়ান ফুটবলের জন্য হবে দারুণ এক সুযোগ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here