ভক্তদের দাবি ছিল আগে থেকেই। রোমারিও, সিলভা, রোনালদো,ফিলিপে মেলো সহ ব্রাজিলের বর্ডারের ওপাশে লিওনেল মেসি পর্যন্ত বিশ্বকাপ দলে চেয়েছেন নেইমারকে। এবার নেইমারকে বিশ্বকাপ দলে চাইলেন দেশটির কংগ্রেসম্যান। শুধু চাইলেনই না, নেইমারকে নিতে দিলেন বার্তা।
হেইলো ফার্নান্দো বারবোসা লোপেজ, ব্রাজিলের ৫৭ বছর বয়সী কংগ্রেসম্যান। ফুটবলের দেশটির অনেক সাফল্যই বোধহয় দেখেছেন সাবেক এই মিলিটারি অফিসার। রিও ডি জেনেরিও এর নির্বাচনেও তিনি পান সর্বোচ্চ ভোট। সেই লোপেজের এবার আকুতি নেইমারকে দেখা ঘিরে।
লোপেজের এই আকুতির কথা উল্লেখ করে প্লানেতা ডি ফুটবল। এছাড়া দেশী বিদেশী অনেক নিউজে আসে এমন সংবাদ। সেখানে তারা জানায় ব্রাজিলের কংগ্রেসম্যান লোপেজ নেইমারকে নিতে সিবিএফকে দেয় ৩ পৃষ্ঠার এক চিঠি। সেই চিঠিতে নেইমারকে বলা হয় আশার প্রতীক। একইসাথে তাকে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
নেইমার প্রতিকুলতা জয় করতে পারেন এমনটাও দাবি করেন লোপেজ। এই ব্রাজিলিয়ানকে লক্ষ্য মানুষের প্রতিভা বলেও করেন উল্লেখ। নেইমারকে শুধু এক খেলোয়াড় গন্ডিতে আটকা রাখতে নারাজ থাকেন এই কংগ্রেসম্যান।
যদিও এমন কিছুকে কোন চাপ বা আদেশ হিসেবে বলতে নারাজ তিনি। এমন কিছুর ফলেই নেইমার আসুক, সেটা তিনি চাননা। সিবিএফকে স্বাধীন হিসেবেই উল্লেখ করেন তিনি। তবে অন্য অনেক ভক্তের মত তার চাওয়া নেইমার যেন আসুক ব্রাজিল দলে। এক ভক্ত হিসেবেই তাই সেলেসাও সুপারস্টারকে চেয়ে ৩ পৃষ্ঠার বার্তা তার।
সে বার্তায় লোপেজ বলেন “ নেইমার শুধু একজন খেলোয়াড় নয়। ব্রাজিলিয়ান জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং লক্ষ লক্ষ ভক্তের জন্য প্রতিভা, সৃজনশীলতা, প্রতিকূলতা জয় এবং আশার প্রতীক। “
লোপেজ নিজেই স্বীকার করেছেন সিবিএফ স্বাধীন প্রতিষ্ঠান, সেটা উল্লেখও করেছেন। আর সেখানে লোপেজ দাড়িয়েছেন সাধারণ ভক্তের কাতারে। মিলিটারি অফিসার, কংগ্রেসম্যানের বাইরে লোপেজ এক নেইমার ভক্ত। যে ভক্ত নেইমারের খেলায় পেয়েছে সুখ, পেয়েছে নিজের আনন্দ। আর সেখানেই নেইমারকে দেখতে চাওয়ার আবেগটা আছে তারও।
লোপেজের চিঠিতে নয়, নেইমার বিশ্বকাপ দলে আসুক তার ভালোবাসায়। যে ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে নিজের সেরাটা মেলে ধরুক এই সেলেসাও তারকা। আর সেটা হলে হেক্সার স্বপ্ন পুরণ হওয়া অসম্ভব হবেনা ব্রাজিলের জন্য।




