Homeফুটবলমেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার জুনিয়র: কাফু!

মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার জুনিয়র: কাফু!

- Advertisement -spot_img

ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তিনি। অনেকের কাছে তিনি সর্বকালের সেরা রাইট ব্যাক।

সেলেসাও সুপারস্টার কাফু ফুটবল অঙ্গনে বেশ পরিচিত এক নাম। অনেক ব্রাজিলিয়ান তাকে ব্রাজিলের সর্বকালের সেরাদের একজনের তালিকায় রাখে।

তবে কাফুর চোখ ব্রাজিলের বর্তমান সময়ের সুপারস্টারের দিকে। ব্রাজিলিয়ান সর্বোচ্চ স্কোরার নেইমার জুনিয়ারে এতটাই মুগ্ধ কাফু, তাকে এবার এগিয়ে রাখলেন মেসি, রোনালদো থেকেও।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান কাফু। সেখানে তাকে টপ খেলোয়াড়দের বাছাইয়ে প্রশ্ন করা হয়।

যেখানে একে একে নেইমারের সাথে তুলনা দেওয়া হয় হ্যারি কেন, বার্নাডো সিলভা, এমবাপ্পেদের। সেখানে নেইমারকে বেছে নেন তিনি। এরপর শেষে মেসি ও রোনালদোর সাথেও তুলনা দেওয়া হয় নেইমিকে। সেখানেও কাফুর পছন্দ এই সান্তোস তারকা।

শুরুতে তাকে বলা হয় হ্যারি কেন না নেইমার। কাফু এর উত্তরে অবশ্যই বলে নেইমারের নাম বেছে নেন। এরপর নেইমির নাম আসে পর্তুগালের তারকা বার্নাডো সিলভার সাথে। সেখানেও কাফু বেছে নেন নেইমারকে।

বর্তমান সময়ের অন্যতম বড় সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। ফ্রাঞ্চের এই তারকা এর মাঝে জয় করেছেন বিশ্বকাপ।

অনেকে তাকে বলেন মেসি রোনালদোর পর সেরা তারকা। সেই এমবাপ্পের সাথেও তুলনা দেওয়া হয় নেইমারকে। যে তুলনায় এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে বেছে নেন সাবেক এই ফুলব্যাক।

এরপর নেইমারের তুলনা দেওয়া হয় পর্তুগিজ সুপারস্টার রোনালদোর সাথে। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে অনেকেই বলেন সর্বকালের সেরাদের একজন।

এমনকি অনেকের কাছে তিনি সর্বকালের সেরা। তবে তাদের দলে নেই কাফু, তিনি ক্রিশ্চিয়ানোক রেখে বেছে নেন নেইমিকে।

সর্বশেষে আর্জেন্টাইন লিওনেল মেসির সাথে তুলনা আসে নেইমারের। আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি বেশ বড় আকারে বিশ্বসেরা হিসেবে স্বীকৃত।

অনেকের কাছেও তিনি সর্বকালের সেরা। তবে কাফু ব্যাক্তিগতভাবে বেছে নিলেন নেইমারকে। তার কাছে মেসির থেকেও বড় খেলোয়াড়দের নেইমার জুনিয়ার।সব মিলিয়ে মেসি, রোনালদো, কেন, এমবাপ্পেদের পিছনে ফেলে কাফুর কাছে বিজয়ী নাম নেইমার জুনিয়ার।

কাফুর নেইমারকে প্রাধান্য দেওয়ায় হয়ত নেইমি সর্বকালের সেরা হবেননা। আবার তার এই কথা নিয়ে বিতর্ক বা সমালোচনা আসতে পারে।

তবে কাফু যেন ব্রাজিলিয়ানদের আবেগের প্রতিচ্ছবিই তুলে ধরলেন। এই প্রজন্মের ব্রাজিলিয়ান ভক্তদের নেইমারের প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে ফুটবল প্রেম, সেটারই যেন এক উদাহরণ হয়ে থাকলো কাফুর এই ইন্টারভিউ। ব্রাজিলিয়ান ভক্তদের কাছে নেইমার অনেকটা এমনই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here