Homeফুটবলব্রাজিলিয়ান এলিসনের বদলে আর্জেন্টাইন এমির দিকে চোখ লিভারপুলের, গ্রীষ্মে হবে গোলরক্ষকের দলবদল?

ব্রাজিলিয়ান এলিসনের বদলে আর্জেন্টাইন এমির দিকে চোখ লিভারপুলের, গ্রীষ্মে হবে গোলরক্ষকের দলবদল?

- Advertisement -spot_img

আর্সেনাল থেকে যোগ দিয়েছিলেন এস্টন ভিলার। সেখান থেকে এমি মার্টিনেজের ইতিহাসের গল্প সবারই জানা।

কয়েক বছরে এমি এস্টন ভিলার অবিচ্ছেদ্য অংশ হয়েছেন, আবার ক্লাবের হয়ে পেয়েছেন সাফল্য।

এবার আরো এক ক্লাবের নজর এমির দিকে, সেটা ইপিএলেরই ক্লাব। এস্টন ভিলা থেকে এবার এমিকে নিতে হাত বাড়িয়েছে ইপিএলের ক্লাব লিভারপুল। ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকারের বদলে এবার লিভারপুলের ডেরায় আসতে পারেন এমি।

ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস বেশ জোড়ালোভাবে অ্যালিসনকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে দুই পক্ষের মাঝে আলাপটাও এগিয়েছে বেশ। আর সেই কারণেই বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে লিভারপুলে।

। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যম টিমটক। টিমটক এর তথ্য অনুযায়ী, অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে এখন গুরুত্ব সহকারে বিবেচনা করছে অ্যানফিল্ডের কর্তারা।

২০১৮ সালে রোমা থেকে প্রায় ৬৬.৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন অ্যালিসন।

এরপর থেকে দুইটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি বড় শিরোপা জিতেছেন। ।

তবে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছরের মতো বাকি। ফলে নতুন চ্যালেঞ্জ খুঁজতে এই গ্রীষ্মেই মের্সিসাইড ছাড়তে পারেন তিনি।

এমন পরিস্থিতিতে গোলরক্ষক পজিশনের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে লিভারপুল

। ক্লাবের ভেতরে জর্জিয়ান মামারদাশভিল্লিকে নিয়ে উচ্চ প্রত্যাশা আছে। তবে তিনি বড় মঞ্চে নিয়মিত শিরোপার জন্য লড়াই করা দলের প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার মতো প্রস্তুত কিনা, তা নিয়ে সংশয় রয়েছে কিছু মহলে।

সেই কারণেই অভিজ্ঞ বিকল্প খুঁজছে লিভারপুল, আর সেখানে অন্যতম বড় নাম এমি মার্টিনেজ।

বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের নেতৃত্বগুণ, মানসিক দৃঢ়তা এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা অ্যানফিল্ডের রিক্রুটমেন্ট টিমকে মুগ্ধ করেছে। আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সও তাকে বিশেষভাবে আলাদা করেছে।

অন্যদিকে এস্টন ভিলাও ও মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে বাস্তববাদী অবস্থানে আছে। ২০২৯ সাল পর্যন্ত চুক্তি আছে অবশ্য দুই পক্ষের, তবে মাঝে বাধা আর্থিক বোঝপড়া।

তিনি ক্লাবের সর্বোচ্চ বেতনভোগীদের একজন। আর্থিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বড় কোনো বিক্রির প্রয়োজন হতে পারে ভিলার। ইতোমধ্যেই বিকল্প গোলরক্ষকের খোঁজও শুরু করেছে তারা।

সব মিলিয়ে, অ্যালিসনের জুভেন্টাসে যাওয়া এখন বেশ বাস্তব সম্ভাবনা। আর যদি সেটি হয়, তাহলে লিভারপুলের নতুন এক নম্বর হিসেবে এমি মার্টিনেজের নামই সবচেয়ে জোরে শোনা যেতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here