Homeফুটবলশেষ মুহূর্তে ব্রাজিল দলে একাধিক পজিশনে ধোঁয়াশা, নেইমার-পেদ্রোকে ঘিরে চলছে আলোচনা!

শেষ মুহূর্তে ব্রাজিল দলে একাধিক পজিশনে ধোঁয়াশা, নেইমার-পেদ্রোকে ঘিরে চলছে আলোচনা!

- Advertisement -spot_img

দল অনেকটাই ছিল চুড়ান্ত। ২৬ জনের তালিকাও অনেকটা অনুমান করেছিল ভক্তরা। তবে শেষদিকে এসে খেলোয়াড়দের ফর্ম, ইঞ্জুরি ইস্যু সহ নানা জিনিস কোচকে আবার ভাবাচ্ছে নতুন করে।

যে কারণে স্কোয়াড ঘোষণার ১ দিন আগেও ঝুলে আছে নানা ইস্যু।

গোলরক্ষক পজিশনে এলিসন বেকার নিশ্চিতভাবেই যাচ্ছেন। এর আগে অনেকটা নিশ্চিত ছিল বেন্তো ম্যাথুইস ও এডারসন যাচ্ছেন বিশ্বকাপে।

তবে সাম্প্রতিক সময়ে বেন্তোর পারফর্মেঞ্চ কোচকে ভাবাচ্ছে, গুরুত্বপূর্ণ মুহুর্তে তার ভুল করা নজরে এসেছে কোচের। এছাড়া পেনাল্টি স্পেশালিস্ট কোচ হিসেবেও আলোচনায় এসেছে হুগো সৌজার নাম। তাই গোলবারে এখনও আসেনি চুড়ান্ত সিদ্ধান্ত।

ডিফেন্স অনেকটাই নিশ্চিত। শেষ মুহুর্তে চমক না আসলে কোন ৯ জন যাবেন বিশ্বকাপে, সেটা কম বেশি সবাই জানে। মাঝমাঠেও চুড়ান্ত ৪ নাম। তবে ঝুলে আছে পঞ্চম নাম নিয়ে। যে জায়গাটা প্রশ্নের সম্মুখীন করছে সবাইকে।

ক্লাবে দারুণ করে কার্লোর দলেই ডাক পেয়েছিলে চেলসির আন্দ্রে সান্তোস। এমনকি সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলে ছিলেন শুরুর একাদশেও।

ধারণা করা হচ্ছিল বিশ্বকাপে অটোচয়েস হবেন সান্তোস। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব বা জাতীয় দল, কোথাও ইম্প্যাক্ট রাখতে পারছেননা এই মিডফিল্ডার। অপরদিকে দীর্ঘদিন জাতীয় দলে ম্যাচ না খেললেও আবারো বিশ্বকাপের আলোচনায় লুকাস পাকুয়েতা। অভিজ্ঞতা, এটাকিং মিডে ডেপথ ও সাম্প্রতিক ফর্মে কার্লোর নজরে এসেছেন সাবেক ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার। আর এই পজিশনটাই কার্লোকে এখনও ভাবাচ্ছে বারবার।

তবে সবচেয়ে বড় ধোয়াশা আক্রমণভাগে। যে জায়গায় ৬ জনের নাম অনেকটা চুড়ান্ত। বাকি ২ পজিশনের মাঝে আছে লড়াই, আছে আলোচনা।

বাস্তবিক অর্থে একটা সময় নেইমার বিশ্বকাপ পরিকল্পনা থেকে দূরে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ফিটনেস ও পারফর্মেঞ্চে অবিশ্বাস্য কামব্যাক করে তিনি বিশ্বকাপের জন্য অনেকটাই নজরে এসেছেন। শেষ মুহুর্তে নেইমারের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনাই অধিক।

অপরদিকে মাঝে টানা ২ বছর সেলেসাও দলে নিয়মিত ছিলেন জোয়াও পেদ্রো। তবে দলে বলার মত কোন পারফর্মেন্স করতে পারেননি এই চেলসি তারকা।

অপরদিকে সাম্প্রতিক সময়ে ক্লাবেও ভুগছেন বেশ, শেষ ১০ ম্যাচে পেয়েছেন ২ গোল এসিস্ট।

বিপরীতে শেষ ১০ ম্যাচে গোল এসিস্টের বন্যা বসিয়ে আলোচনায় ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোয় খেলা পেদ্রো।

এই দুই পেদ্রোর মাঝেও শুরু হয়েছে এক লড়াই। এর বাইরে এস্তেভাও এর ইঞ্জুরি ও নিজের পারফর্মেঞ্চ রায়ানের জন্যও খুলে দিচ্ছে দরজা। তাকেও ফেলে রাখতে পারছেনা কোচ আনচেলত্তি।

সব মিলিয়ে এই চার মুখের ২ জন পেতে পারেন চুড়ান্ত দলে জায়গা।।আর মাঝমাঠে পাকুয়েতা ও সান্তোস থেকে একজনের মিলবে টিকিট।

গোলরক্ষক পজিশনে শেষ মুহুর্তে সৌজার অন্তভুক্তি হলেও অবাক হবার থাকবেনা। তবে শেষ পর্যন্ত কারা থাকবেন চুড়ান্ত দলে, সেটা জানা যাবে আগামী ১৮ মে রাতে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here