HomeUncategorizedজীবন দিয়ে হলেও বিশ্বকাপ এনে দেব তোমাদেরকে নেইমির হৃদয়ছোঁয়া বার্তা !

জীবন দিয়ে হলেও বিশ্বকাপ এনে দেব তোমাদেরকে নেইমির হৃদয়ছোঁয়া বার্তা !

- Advertisement -spot_img

বহু প্রতীক্ষার পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার। আর এই প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই মহাতারকা।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় কান্নাভেজা চোখে নেইমার জানিয়ে দিয়েছেন, দেশের জন্য আরেকটি বিশ্বকাপ খেলতে পারাটা তাঁর কাছে স্বপ্ন পূরণের মতো।

নেইমার বলেন, গত কয়েক বছর তাঁর জন্য ছিল অত্যন্ত কঠিন। ইনজুরি, সমালোচনা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

অনেকেই ভেবেছিলেন, হয়তো ব্রাজিলের জার্সিতে তাঁর অধ্যায় শেষ হয়ে গেছে। কিন্তু সব বাধা পেরিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নেওয়াকে তিনি নিজের জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন। আবেগঘন সেই বার্তায় তিনি বলেন, তাঁর চোখের জল কেবলই আনন্দের এবং দেশের হয়ে আবার মাঠে নামার সুযোগ পাওয়াটা তাঁর কাছে অবিশ্বাস্য অনুভূতি।

ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ফরোয়ার্ড। তিনি বলেন, যারা সবসময় তাঁর পাশে থেকেছেন এবং ফেরার অপেক্ষা করেছেন, তাদের ভালোবাসা তাঁকে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছে।

একই সঙ্গে বিশ্বকাপকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছেন নেইমার। তাঁর ভাষায়, ব্রাজিলকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করতে প্রয়োজন হলে খেলোয়াড়রা নিজেদের জীবন উজাড় করে দেবে।

শুরুতে নেইমারের ফিটনেস নিয়ে বড় ধরনের সংশয় থাকলেও সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে নেইমার তাঁর পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

যদিও শুরুর একাদশে জায়গা পেতে তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। কারণ বর্তমানে ম্যাথিউস কুনিয়া এবং লুকাস পাকেতা নিজেদের জায়গা বেশ শক্তভাবেই ধরে রেখেছেন।

তবুও অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের মানসিকতায় নেইমারের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।

বিশেষ করে রদ্রিগো এবং এস্তেভাওয়ের ইনজুরির পর ব্রাজিল দলে তাঁর ভূমিকা আরও বেড়ে গেছে। শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, বরং ড্রেসিংরুমের একজন সত্যিকারের নেতা হিসেবেও নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলকে নতুন আত্মবিশ্বাস দিচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here