২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে চারটি করে আরব দেশ খেলেছিল, যা তখন বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল। এর আগে ২০১৪ ও ২০১০ বিশ্বকাপে মাত্র একটি আরব দেশ অংশ নিয়েছিল। ২০০৬ ও ২০০২ সালে ছিল দুটি করে দল, আর ১৯৯৮ সালে অংশ নিয়েছিল তিনটি আরব দেশ।
তবে সবকিছু বদলে গিয়েছে ২০২৬ সালে। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৮ আরব দেশ। বিশ্বকাপের ইতিহাসে এত আরব দেশের অংশগ্রহণ আসেনি এর আগে। সেখানেই এবার ইতিহাসের সামনে এই মুসলিম দেশগুলো।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়ার হতাশা পেছনে ফেলে আবারও ফিরছে আলজেরিয়া। কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে দলটিতে রয়েছেন রিয়াদ মাহরেজ, আমিন গুইরি, হুসেম আওয়ার ও মোহাম্মদ আমৌরার মতো তারকা ফুটবলাররা। আক্রমণাত্মক ফুটবল খেলেই তারা ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর সাফল্যকে ছাড়িয়ে যেতে চাইবে দলটি। বিশ্বকাপের শুরুর ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা।
মোহম্মদ সালাহ ও ওমর মারমুশের মত তারকাদের নিয়ে এবার বিশ্বকাপে মিশর দল। এর আগে বিশ্বকাপ খেললেও কোন জয় পায়নি আফ্রিকার দলটি। বিশ্বকাপে এবার সেই অভাবটাই হয়ত পুরণ করতে চাইবে আফ্রিকান এই দলটি।
চার দশক পর বিশ্বকাপে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। কোচ গ্রাহাম আর্নল্ডের অধীনে ইরাক খেলছে বেশ দারুণ ফুটবল। বিশ্বকাপে ফ্রাঞ্চ,নরওয়ে, সেনেগালদের সাথে ডেথ গ্রুপে বড় পরীক্ষাই থাকবে মধ্যপ্রাচ্যের এই দেশটির।
এশিয়া থেকে প্রথমবারের মত বিশ্বকাপে যাচ্ছে জর্দান দল। বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারাও। প্রথমবার বিশ্বকাপ হলেও জর্দান খেলেছে সর্বশেষ এএফসির ফাইনাল। তাই বিশ্বকাপে চমক দেখাতে চাইবে তারাও।
তালিকায় সবচেয়ে বড় নাম মরোক্কো। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তারা, এছাড়া আফ্রিকান লীগের রানার্সআপ। ফিফা র্যাংকিংএও সেরা দশে অবস্থান তাদের। দলে আছে হাকিমি, জিয়েশ, আম্রাবত, দিয়াজ, ইয়াসিন বুনো সহ সব বড় বড় নাম। নিসন্দেহে এই দলের থেকেই প্রত্যাশা বেশি সবার।
২০২২ সালে স্বাগতিক হিসেবে অভিষেক হয়েছিল কাতারের। এবার তারা নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। টানা দুইবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন দল কাতার। কোচ জুলেন লোপেতেগির অধীনে আক্রম আফিফ ও আলমোয়েজ আলির নেতৃত্বে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বিশ্বকাপের মঞ্চে।
গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেয় সৌদি আরব। আরো একবার বিশ্বকাপের মঞ্চে তারা, এবার দলটা আরো পরিণত। তাই নতুন করে অঘটন বা ইতিহাস গড়লে অবাক হবার কিছু থাকবেনা সৌদি আরবের থেকে।
আফ্রিকান দেশ তিউনিসিয়ার সবচেয়ে বড় স্বপ্ন হলো প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোনো। কোচ সাবরি লামুশির অধীনে সাইফেদ্দিন জাজিরি, নাইম স্লিতি ও মোহাম্মদ বেন আলিদের নিয়ে গড়া দলটি দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে চায়।
সব মিলিয়ে ৮ মুসলিম আরব দেশ এবার স্বপ্নপুরণের সামনে। এবার দেখা যাক, এদের মাঝে কে বা কারা গড়তে পারেন ইতিহাস।




