আজ শুরু হচ্ছে বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের চার বছরের অপেক্ষা ফুরাচ্ছে আজ। বিশ্বকাপের শুরুর দিন দেখা যাবে মাঠের লড়াই। ১৬ বছর আগের প্রথম ম্যাচের পুর্ণমিলন হচ্ছে আবারো, তবে এবার বদলে যাচ্ছে স্বাগতিকের নাম। সব মিলিয়ে বিশ্বকাপের শুরু থেকেই পুর্ণাঙ্গ নজর ভক্তদের। বিশ্বকাপ শুরু ও উদ্ভোধনী ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে
“শাবালালা, বাফানা বাফানা। “ পিটার ড্রুরির কমেন্ট্রেরির এই মুহুর্ত ফুটবলের অন্যতম আইকনিক মুহুর্তের মাঝে অন্যতম।১৬ বছর আগে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ খেলতে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। আর সেখানেই শাবালালার গোলটা দর্শকদের জন্য আনে আনন্দের মুহুর্ত। মেক্সিকোর বিপক্ষে সে ম্যাচে অবশ্য জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা দল, তবে বিশ্বকাপে নিজেদের স্বাক্ষর রাখে তারা।
১৬ বছর পর আবারো বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ দলটির। প্রথমবারের মত বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে এই আসরে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর সেখানে ১৬ বছর পর আবারো বিশ্বকাপের শুরুর ম্যাচেই নামবে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আবারো রয়েছে মেক্সিকো দল। তবে এবার যেন পরিস্থিতি উল্টো।
আগেরবার স্বাগতিক হিসেবে জোহানাসবার্গে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। তবে এবার ক্লাদিও দে মেক্সিকোতে মাঠে নামবে দুই দল। স্বাগতিকের আসনে এবার থাকবে উত্তর আমেরিকান দলটি। অপরদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রমাণের থাকবে অপেক্ষায়। চাইবে আরো এক শাবালালা মুহুর্ত তৈরির।
২০২৬ বিশ্বকাপ আসরের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে গোলের লড়াই। ৯৬ ম্যাচের মেগা এই আসর শুরু হবে আজ রাতেই। ৩ দেশে অনুষ্ঠিতব্য এই লড়াই চলবে আগামী দেড় মাস ম্যাপি। ৪০ দিনের লড়াইয়ের পর্দা নামবে ২০ জুলাই। যার শুরুটা হবে আজ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে।
এদিকে বিশ্বকাপের স্বাগতিক ৩ আলাদা দেশেই হবে উদ্ভোধনী অনুষ্ঠান। শুরুর দিনে মেক্সিকো মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে উদ্ভোধনী অনুষ্ঠান হবে উত্তর আমেরিকার সফল এই দেশে। এরপর আগামীকাল কানাডা ও আমেরিকা যথারীতি মাঠে নামবে স্বাগতিক হিসেবে।
টেকনিকাল দিক থেকে এই ম্যাচে এগিয়ে মেক্সিকো দল। বিশ্বকাপের গ্রুপ পর্বে সবসময়ই ফেভারিট থাকে তারা। এবার ঘরের মাঠে আরো ভালো কিছুর প্রত্যাশায় তারা। এডসন আলভারেজ, রাউল গিমিনেজ, সান্তিয়াগো গিমিনেজ, অবাদ ভারগাস দলের সবচেয়ে বড় তারকাদের তালিকায় থাকবেন। ইউরোপের বড় ক্লাবে খেলে থাকেন তারা। বিশেষ করে রাউল গিমিনেজের দিকে আলাদা নজর থাকবে এ ম্যাচে, ইপিএলে খেলা এই তারকা মৌসুমে করেছেন ১০ গোল। সর্বশেষ ম্যাচেও গোল করেছেন সার্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপে শুরুর দিনও দেখাতে চাইবে চমক।
বিশ্বকাপের আগে ৮ ম্যাচে হারেনি মেক্সিকো, জয় পেয়েছে ৬ ম্যাচেই। অপরদিকে শেষ ৫ ম্যাচে ১ জয় মাত্র দক্ষিণ আফ্রিকার, হার জোড়া ম্যাচে। জুনেও দুই ম্যাচে কোন জয় নেই দলটির। বার্নলিতে খেলা লাইলি ফস্টার দলের বড় নাম। তবে ২০১০ সালের মত এবারো চমক দেখাতে চাইবে তারা।
সব মিলিয়ে আজ রাত ১ টায় দেখা যাবে বিশ্বকাপ, দেখা যাবে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার লড়াই। এবার দেখা যাক, শুরুর ম্যাচ জিতে বিশ্বকাপে শুরুর হাসে হাসে কোন দল।




