আসরের শুরুটা হয়েছিল ১০ জুন রাতে। তবে লাতিনের দল কলম্বিয়াকে মাঠে নামতে অপেক্ষা করতে হয়েছে পুরো এক সপ্তাহ। ১৭ জুন মাঠে নামে হামেস রদ্রিগেজের দল। একইদিনে বিশ্বকাপে অভিষেক হয় উজবেকিস্তানের। আর এরই সাথে শেষ হয় বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। অনেকে প্রত্যাশামত পারফর্ম করতে পারেননি, আবার অনেকে দেখিয়েছেন কেন এই আসরে ফেভারিট তারা। সব মিলিয়ে শুরুর রাউন্ডেই বিশ্বকাপে দেখা যায় তার চুড়ান্ত সৌন্দর্য।
গ্রুপ এতে অবশ্য এর মাঝে জোড়া ম্যাচ হয়ে গেছে। জোড়াই জয় পেয়েছে মেক্সিকো, তাদের পয়েন্ট ছয়। একটি জয় দক্ষিণ কোরিয়ার। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা হেরেছে তাদের শুরুর ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
গ্রুপ বিতে দাপট কানাডা ও সুইজারল্যান্ডের। নিজেদের মাঝে ড্র করে দ্বিতীয় ম্যাচ জয় পায় দলগুলো। অপরদিকে শুরুর ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হার জুটে কাতার ও ইতালিকে হারিয়ে আসা বসনিয়ার ভাগ্যে।
গ্রুপ সিতে ব্রাজিল ও মরোক্কো হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট করেছে ভাগাভাগি। তবে জয় নিয়ে সবার উপরে স্কটল্যান্ড। এখনও পয়েন্টের খাতা খোলা হয়নি উত্তর আমেরিকান দল হাইতির। অপরদিকে গ্রুপ ডিতে স্বাগতিক আমেরিকা শুরুর ম্যাচে পেয়েছে দাপুটে জয়৷ অঘটন ঘটিয়ে জয় পেয়েছে এশিয়ান দল অষ্ট্রেলিয়া। তবে সম্ভাবনা জাগিয়ে বিশ্বকাপে আসলেও শুরুর ম্যাচে হার জুটেছে প্যারাগুয়ে ও তুর্কির ভাগ্যে।
ই গ্রুপে জার্মানরা ৭ গোলের ঝড় তুলেছে কুরাসাও এর বিপক্ষে। অপরদিকে লাতিন আমেরিকান ইকুয়েডরকে শেষ মুহুর্তের গোলে হারায় আইভোরিকোষ্ট। ফলে তালিকার দুইয়ে চলে যায় তারা। তিনে অবস্থান ইকুয়েডরের, চারে কুরাসাও।
এফ গ্রুপে সুইডেন হারিয়ে দেয় তিউনিশিয়াকে। তবে নেদারল্যান্ডসকে রুখে দেয় জাপান। গ্রুপে সবার উপরে সুইডেন, দুই ও তিনে আছে জাপান ও নেদারল্যান্ডস। চারে অবস্থান আফ্রিকান তিউনিশিয়ার।
জি গ্রুপে জিতেনি কেউ, হারেওনি কেউ। ইরান পিছিয়ে পড়েও ড্র করে নিউজিল্যান্ডের সাথে। অপরদিকে কেডিবির বেলজিয়াম জয় পায়নি সালাহ এর মিশরের সাথে। ফলে সবাই পেয়েছে এক পয়েন্ট। ইরান, নিউজিল্যান্ড আছে এক ও দুই নাম্বারে, তিন ও চারে অবস্থান বেলজিয়াম ও মিশরের।
এইচ গ্রুপে চিত্রটা জি এর মতই। উড়ুগুয়েকে রুখে দিয়েছে এশিয়ার সৌদি আরব। আর কেপে ভার্দের সাথে গোল আদায় করতে ব্যার্থ স্পেন। এক পয়েন্ট নিয়ে তাই উড়ুগুয়ে সবার উপরে, একই পয়েন্ট নিয়ে এরপর আছে সৌদি, কেপে ভার্দে ও স্পেন।
আই গ্রুপে ফ্রাঞ্চ পেয়েছে বড় জয়, হারিয়েছে সেনেগালকে। অপরদিকে আর্লিং হলান্ডের কল্যাণে ইরাকও পাত্তা পায়নি নরওয়ের কাছে। গ্রুপে সবার উপরে ফ্রাঞ্চ, দুইয়ে নরওয়ে। তিন ও চারে সেনেগাল ও ইরাক।
যে গ্রুপে মেসি ম্যাজিকে সবার উপরে আর্জেন্টিনা দল। অপরদিকে হেরে চার নাম্বারে আলজেরিয়া। জয় নিয়ে দুই নাম্বারে আছে অষ্ট্রিয়া, এক গোল দিয়ে তিন নাম্বারে এশিয়ার জর্দান।
কে গ্রুপে সবার উপরে কলম্বিয়া, হারিয়েছে নবাগত উজবেকিস্তানকে। তবে রোনালদোর পর্তুগাল হারাতে পারেনি ডিআর কঙ্গোকে। ফলে গ্রুপে দুই ও তিনে আছে দুই দল। সবার উপরে কলম্বিয়া, সবার নিচে উজবেকিস্তান।
সর্বশেষ এল গ্রুপে সবার উপরে ইংল্যান্ড। ক্রোয়েটদের চার গোল দিয়েছে তারা। অপরদিকে শেষ মুহুর্তের গোলে পানামাকে বধ করে ঘানা দল। গ্রুপে তিনে আছে পানামা, চারে ক্রোয়েশিয়া। সব মিলিয়ে প্রথম ম্যাচ শেষে এটাই অবস্থা ৪৮ দলের।




