Homeফুটবলবিশ্বকাপের মধ্যেই অবসর ভেঙে ফিরলেন ফুটবল জাদুকর রোনালদিনহো!

বিশ্বকাপের মধ্যেই অবসর ভেঙে ফিরলেন ফুটবল জাদুকর রোনালদিনহো!

- Advertisement -spot_img

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ভক্তদের জন্য এসেছে এক চমকপ্রদ খবর। দীর্ঘদিন পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর অবসর ভেঙে আবারও ক্লাব ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই বিশ্বসেরা তারকা।

চুক্তি স্বাক্ষরের পর প্রথমে রাভেনা কর্তৃপক্ষ জানিয়েছিল, রোনালদিনহোকে মূলত ক্লাবের প্রচারণা ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর কাজে যুক্ত করা হয়েছে।

তবে সাম্প্রতিক এক বিবৃতিতে তারা ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে আবারও বুট পায়ে মাঠে নামতে দেখা যেতে পারে।

ইতালির প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর আবারও ইতালিয়ান ফুটবলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছেন তিনি।

এর আগে ইতালির অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের হয়ে আড়াই মৌসুম খেলেছিলেন রোনালদিনহো।

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের জার্সিতে নিজের শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে তিনি মূলত প্রদর্শনী ম্যাচ ও সাবেক তারকাদের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আসছিলেন।

তবে এবার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে একটি প্রতিযোগিতামূলক ক্লাব পরিবেশে ফিরছেন তিনি।

রাভেনার সহসভাপতি আরিয়েদো ব্রাইদা শুরুতে জানিয়েছিলেন, রোনালদিনহো আগামী মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না।

কিন্তু পরে তিনি নিজের বক্তব্যে কিছুটা পরিবর্তন এনে বলেন, ‘রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন।

তিনি আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন, যা আমাদের জন্য অসাধারণ অর্জন। তিনি মাঠে নামবেন কি না, সেটি এখনই নিশ্চিত নয়। তবে তাঁর খেলার সম্ভাবনা আমরা পুরোপুরি নাকচ করছি না।’

রোনালদিনহোর এই প্রত্যাবর্তনের খবরে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মাঠে তিনি কতটা সময় পাবেন, সেটি এখনও অনিশ্চিত। তবে যদি সত্যিই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে নামেন, তাহলে ফুটবলপ্রেমীরা হয়তো আরও একবার উপভোগ করতে পারবেন ‘জোগা বনিতো’র জনক হিসেবে পরিচিত এই সাম্বা জাদুকরের মনমুগ্ধকর ফুটবল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here