Homeফুটবলএলিসন বেকার বিশ্বের সেরা গোলরক্ষক, দাবি স্কটল্যান্ড অধিনায়কের!

এলিসন বেকার বিশ্বের সেরা গোলরক্ষক, দাবি স্কটল্যান্ড অধিনায়কের!

- Advertisement -spot_img

রোমা থেকে ২০১৮ সালে লিভারপুলে যোগ দেন ব্রাজিলের এলিসন বেকার। গত ৮ বছর ধরে আছেন এই ইংলিশ ক্লাবে।

অপরদিকে তার এক মৌসুম আগে হাল সিটি থেকে লিভারপুলে আসেন আন্দ্রে রবার্টসন। এখনও আছেন এই ক্লাবেই।

অর্থ্যাৎ ৮ মৌসুম ধরে একইসাথে আন্দ্রে রবার্টসন ও এলিসন বেকার খেলছেন একই ক্লাবে। দলের নিয়মিত দুই স্টার্টারও এলিসন ও রবার্টসন। নামে মিল থাকা দুই তারকা একজন আরেকজন যে ভালোভাবেই চিনেন, তাতে সন্দেহ নেই।

তবে কিছুদিন আগে কাধে কাধ মিলিয়ে লড়াই করা এই দুই তারকা এখন প্রতিপক্ষ। আর সেই মুখোমুখি লড়াই এনে দিয়েছে বিশ্বকাপ।

যেখানে আট বছর এক দলে খেলা রবার্টসন এবার খেলবেন এলিসনের বিপক্ষে। বিশ্বকাপে দুই তারকা নামবে আলাদা দুই দেশের প্রতিনিধি হিসেবে।

তবে মাঠে প্রতিপক্ষ হলেও এলিসনকে চিনতে ভুলে যাননি রবার্টসন। এলিসন কতটা দুর্দান্ত, সেটাই ফুটে উঠলো তার কথায়। সেখানে তো ক্লাব সতীর্থকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেও দাবি করলেন এই স্কটিশ তারকা। তার চোখে এলিসনই সেরা বলেও মন্তব্য তার।

সেলেসাওদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান রবার্টসন। সেখানেই ব্রাজিল ও এলিসনকে সেরার কাতারে রাখেন তিনি।

ব্রাজিলকে এক আইকনিক দল হিসেবে উল্লেখ করেন। একইসাথে এলিসনকে বলেন বিশ্বের সেরা গোলরক্ষক।

অন্তত তার চোখে এই মুহুর্তে এলিসনের চেয়ে কেউ সেরা নন, এমনটাই জানিয়ে দেন রবার্টসন। তবে স্কটল্যান্ডের বিপক্ষে এলিসন যেন সেই সেরাটা না দিতে পারেন, এমনটাই চাওয়া এই লেফট ব্যাকের

এ নিয়ে সংবাদ সম্মেলনে রবার্টসন বলেন” আমরা বিশ্বকাপের সবচেয়ে বড় এক আইকনিক দেশের বিপক্ষে খেলতে নামছি।

আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। আমরা বিশ্বের সেরা গোলরক্ষকের বিপক্ষে খেলতে যাচ্ছি। এলিসন বেকার এই মুহুর্তে বিশ্বের সেরা গোলরক্ষক।

তবে আশা করি, আগামীকাল তিনি নিজের সেরা পারফর্মেঞ্চ দেখানোর সুযোগ পাবেন না”

রবার্টসন জানেন, আগের মত ধার না থাকলেও এখনও ব্রাজিল কতটা শক্তিশালী দল। সংবাদ সম্মেলনে সেই সম্মানটাই রাখেলন প্রতিপক্ষের উপর। তবে তার কথার মতই মাঠে প্রমাণ করতে হবে ব্রাজিল দল ও এলিসন বেকারকে। তবেই বিশ্বকাপের নকআউটে দাপটের সাথে যাবে কার্লোর দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here