দুই দেশের বিরোধ ছিল আগে থেকেই। তবে ২০২৬ বিশ্বকাপ যেন বিরোধকে নিয়ে গেছে অন্য মাত্রায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুই দেশের সেমিফাইনাল আর মাঠের খেলায় সীমাবদ্ধ থাকেনি। শেষ পর্যন্ত দুই দেশের রাজনৈতিক অবস্থা এতটাই সংকটে যে, এবার বন্ধও হতে পারে আর্জেন্টাইনদের ইংল্যান্ডে খেলার পথ।
এনডিটিভি, আনন্দবাজার এ নিয়ে প্রকাশ করেছে নানা সংবাদ। এছাড়া একাধিক ইংলিশ পডকাষ্টেও উঠে এসেছে বিষয়গুলো। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় আর্জেন্টিনা দল। সে ম্যাচে দুই দেশের খেলোয়াড়রা জড়ান একের পর এক তর্কে। সেটা ম্যাচের উত্তাপকে বাড়িয়ে দেয় বেশ।
এরপর গোল করে দর্শক সারিতে গিয়ে এঞ্জো ফার্নান্দেজের সেলিব্রেশনও উস্কে দেয় দর্শকদের। ম্যাচশেষে তো ফকল্যান্ড দাবি করে ব্যানারও নিয়ে আসে আর্জেন্টিনা, যা সরাসরি ফিফা আইনের বিরুদ্ধে। আর সেই ঘটনার পর দুই দেশের অবস্থান দুই মেরুতে চলে যায়।
এমনকি চেলসি দলের অধিনায়ক এঞ্জো ফার্নান্দেজের যখন গোল উজ্জাপনের ছবি প্রকাশ করা হয় চেলসি থেকে, তখন তীব্র ক্ষোভের মুখে পড়ে ক্লাবটি। পরবর্তীতে পোষ্ট ডিলিট করতে বাধ্য হয় তারা। এমনকি এঞ্জো ফার্নান্দেজের বিপক্ষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হয়।
গুঞ্জন আছে এঞ্জো ফার্নান্দেজের রিয়াল মাদ্রিদের সাথে আছে যোগাযোগ। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সাথে এঞ্জোর ট্রান্সফারের বিষয়টি আলোড়ন ফেলেছিল। এই সময়ে এঞ্জোর এই কর্মকান্ড বিষয়টিকে আরো যেন সামনে আনছে। সবকিছু মিলিয়েই আগামী মৌসুমে এঞ্জোর চেলসি দলে থাকা কঠিনতম বিষয় হয়েছে।
তবে শুধু এঞ্জো না, ম্যাক এলিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজের মত তারকারাও খেলেন ইংল্যান্ডের লীগ ইপিএলে। সেখানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারা। তবে সাম্প্রতিক ঘটনার পর তাদের ক্লাবে জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে লিসান্দ্রোকে বিক্রি নিয়ে কথা উঠেছে। অপরদিকে ম্যাক এলিস্টারকে নিয়েও সন্দিহান একাধিক মাধ্যম।
এর বাইরে আনন্দবাজারের মতে, ইংল্যান্ডের ভিসাই বাতিল হতে পারে এই তিন খেলোয়াড়ের। যে কারণে ইংল্যান্ডে খেলা দূরে থাক, আপাতত প্রবেশ করতেই পারবেননা তারা। সব মিলিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পর সৃষ্টি হয়েছে উদ্ভত এক পরিস্থিতি।
যদিও এখনও নিশ্চিত নয় এইসব কিছুই। শেষ পর্যন্ত যদি ক্লাব নিজেদের খেলোয়াড়ের ব্যাপারে শক্ত অবস্থানে থাকে, তবে ফ্যানদের উপেক্ষা করেও দাপটের সাথেই থাকতে পারবেন এইসব খেলোয়াড়রা। তবে বিশ্বকাপের ধাক্কা যদি সত্যিই ক্লাব ফুটবলে এসে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে, তবে আগামী দিনে ইংল্যান্ডের বাইরে অন্য ক্লাবেই দেখার সম্ভাবনা বেশি এঞ্জো, এলিস্টার বা লিসান্দ্রোদের।




