Homeফুটবলআবারো স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

আবারো স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

- Advertisement -spot_img

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ এখনো পুরোপুরি না কমতেই ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে যাচ্ছে আরও একটি হাইভোল্টেজ লড়াই।

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মুখোমুখি করার অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরেই কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

মূলত ২০২৪ সালের ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এই লড়াই ২০২৬ বিশ্বকাপের আগেই হওয়ার কথা ছিল।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি স্পেনে কিংবা দুই দলের মাঠে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের আলোচনা হলেও কোনো প্রস্তাবই চূড়ান্ত রূপ পায়নি।

এবার ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে নতুন করে আশার আলো দেখা গেছে। তাঁর দাবি, কাতার সরকার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের স্বত্ব গ্রহণ করেছে এবং আগামী নভেম্বরে এই ম্যাচ আয়োজনের লক্ষ্যে কাজ চলছে।

যদিও উয়েফা ও কনমেবল এখনো আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করেনি, তবুও সম্ভাব্য এই আয়োজন ঘিরে ফুটবল বিশ্বে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই ম্যাচের উত্তেজনা আরও বেড়ে গেছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালের কারণে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

শিরোপার এত কাছাকাছি গিয়েও ব্যর্থ হওয়ায় লিওনেল মেসিদের জন্য ফিনালিসিমা হতে পারে আত্মপ্রমাণের এক বড় মঞ্চ।

বিশ্বকাপ ফাইনালের সেই পরাজয়ের ক্ষত ভুলে এবার কি স্পেনের বিপক্ষে জয়ের মাধ্যমে প্রতিশোধ নিতে পারবে আর্জেন্টিনা?

নাকি স্পেন আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে? আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও সম্ভাব্য এই মহারণ ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। ফুটবলপ্রেমীদের চোখ এখন উয়েফা ও কনমেবলের চূড়ান্ত ঘোষণার দিকেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here