Homeফুটবলপুনরায় স্পেন আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের আবেদন করেছে ৬১ হাজার ভক্ত!

পুনরায় স্পেন আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের আবেদন করেছে ৬১ হাজার ভক্ত!

- Advertisement -spot_img

বিশ্বকাপের ফাইনাল শেষ হয়ে গেছে। স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা রানার্সআপ। মাঠের লড়াইও শেষ।

কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের একাংশের কাছে বিষয়টি এখনও শেষ হয়নি। ফাইনালে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থেকে এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবি উঠেছে।

আর সেই দাবিকে ঘিরে করা একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যেই ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

চেঞ্জ ডট অর্গে প্রকাশিত ওই পিটিশনটি শুরু করেছেন আর্জেন্টাইন সমর্থক গিসেলা সানচেজ।

সেখানে মূলত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সমর্থকদের দাবি, ম্যাচে নেওয়া কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাই পুরো বিষয়টি ফিফার পুনরায় পর্যালোচনা করা উচিত।

ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল ১৯ জুলাই নিউইয়র্কে। ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারিং নিয়ে বিতর্ক শুরু হয়।

আর্জেন্টাইন সমর্থকদের একটি অংশ মনে করেন, গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে রেফারির সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে। সেই ক্ষোভ থেকেই এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি নিয়ে এই পিটিশন

কোনো ম্যাচ পুনরায় আয়োজন করতে হলে সংশ্লিষ্ট প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হতে হবে অথবা সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নিতে হবে। এখনও অবশ্য সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। তবে তাতে হাল ছাড়ছেনা আর্জেন্টাইন ভক্তরা। দিনে দিনে বাড়ছে পুনরায় ম্যাচ হতে তাদের আবেদন

অবশ্য এবারের বিশ্বকাপে এমন পেটিশন প্রথম নয়। এর আগে স্পেনের ম্যাচের বিরুদ্ধেই হয়েছে এমন পেটিশন। ২০২৬ বিশ্বকাপ চলাকালে এমন আরেকটি অনলাইন প্রচারণা দেখা গিয়েছিল।

স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের আগে পেনাল্টি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফরাসি সমর্থকরা ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছিলেন। সেই পিটিশনে ৮২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছিল।

যদিও সেই পিটিশনের সারা মেলেনি ফিফার থেকে। অনেকের মতে এবারো কাজের কাজ হবেনা এমন দাবির প্রেক্ষীতে। আর্জেন্টিনার ক্ষেত্রে পিটিশনের ফল যাই হোক, বাস্তবতা বলে ফলাফল এক থাকার সম্ভাবনাই প্রায় শতভাগ।

তবে এরপরও একের পর এক মানুষের আবেদন তাদের দলের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ। আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে হারলেও তারা দলকে সমর্থন দিয়েছেন, দিয়েছেন অভ্যর্থনা। যদিও ফাইনালে হারা আর্জেন্টিনাকে নিয়ে আছে নানা প্রশ্ন, যে কারণেই আবারো ম্যাচ গঠনের প্রস্তাব তাদের। তবে ম্যাচ হোক বা না হোক, ভক্তদের এই পিটিশন আর্জেন্টিনাকে আবারো এনেছে নজরে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here