Homeফুটবল১৯ বছরেই বাবা এন্দ্রিক, ছেলের নাম ‘কেন্দ্রিক’!

১৯ বছরেই বাবা এন্দ্রিক, ছেলের নাম ‘কেন্দ্রিক’!

- Advertisement -spot_img

মাঠের পারফরম্যান্স দিয়ে আগেই বিশ্ব ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

তবে এবার ফুটবল নয়, ব্যক্তিগত জীবনের একটি সুখবরকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। মাত্র ১৯ বছর বয়সেই বাবা হতে চলেছেন এন্দ্রিক, আর অনাগত সন্তানের নাম ঘোষণা করার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাকে নিয়ে সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বেবি শাওয়ার উদযাপন করেন এন্দ্রিক।

আকাশি ও সাদা ফুলের নান্দনিক সাজে সজ্জিত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনাগত সন্তানের জন্য শুভকামনা জানানো হয়। আর সেখানেই প্রথমবারের মতো নিজেদের সন্তানের নাম প্রকাশ করেন এই তারকা দম্পতি।

এন্দ্রিক ও গ্যাব্রিয়েলির ঘোষণা অনুযায়ী, তাদের ঘরে আসতে যাওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘কেন্দ্রিক’।

নামটি প্রকাশের পরপরই সেটি ফুটবলপ্রেমী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই নামটির সঙ্গে বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপ শিল্পী কেনদ্রিক লামারের মিল খুঁজে বিভিন্ন ধরনের মন্তব্য ও বিশ্লেষণ শুরু করেন।

সংগীতজগতের অন্যতম জনপ্রিয় শিল্পী কেনদ্রিক লামার অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি রেকর্ডসংখ্যক ২৭টি গ্র্যামি জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

ফলে এন্দ্রিকের সন্তানের নামের সঙ্গে এই বিশ্বখ্যাত শিল্পীর নামের মিল কাকতালীয় নাকি পরিকল্পিত তা নিয়েই চলছে নানা জল্পনা। যদিও এন্দ্রিক কিংবা গ্যাব্রিয়েলি এখন পর্যন্ত নামটি বেছে নেওয়ার পেছনের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।তবে এন্দ্রিকের সাথে কেন্দ্রিক নামটি হওয়ায় কেও কেও মজাই নিচ্ছেন বাংলাদেশে, কেননা বাংলায় কেন্দ্রিক আলাদাই একটা শব্দ নাম নয়।

এর আগে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে প্রথম সন্তান আসার সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন গ্যাব্রিয়েলি।
সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

পরবর্তীতে দম্পতি নিশ্চিত করেন যে তারা পুত্রসন্তানের অপেক্ষায় রয়েছেন। আর এবার সন্তানের নাম প্রকাশের মধ্য দিয়ে সেই আনন্দকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তারা। মাত্র ১৯ বছর বয়সেই বাবা হতে যাওয়া এন্দ্রিকের জীবনের এই নতুন অধ্যায় ঘিরে এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে, আর ‘কেন্দ্রিক’ নামটিও সামাজিক মাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here