Homeফুটবলআর্জেন্টিনার নতুন পরিকল্পনা! স্পেনের তরুণ ডিফেন্ডার পাচ্ছেন জাতীয় দলের ডাক?

আর্জেন্টিনার নতুন পরিকল্পনা! স্পেনের তরুণ ডিফেন্ডার পাচ্ছেন জাতীয় দলের ডাক?

- Advertisement -spot_img

দারুণ ছন্দে থেকে বিশ্বকাপ ফাইনালে আসা। তবে সেখানে ফাইনালেই হয় ছন্দপতন। পুরো আসরে জয় পেলেও ফাইনালে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ে ফেরান তরেসের একমাত্র গোলে হারে আর্জেন্টিনা, জয় পায় স্পেন।

সেখান থেকেই যেন এবার কাটা দিয়ে কাটা তুলতে যাচ্ছে স্কালোনি। যে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ হারিয়েছেন, স্প্যানিশ ডিফেন্ডারকেই নিজেদের ডেরায়  ভেড়াতে চাচ্ছেন তিনি। শুধু স্পেন দেশের নয়, স্পেনের ক্লাবে খেলা এই ডিফেন্ডার খেলবেন আর্জেন্টিনার হয়ে। এমনকি আগামী কলাপে ডাকও আসতে পারে সেই ডিফেন্ডারের

সেভিয়ার ২৩ বছর বয়সী সেই সেন্টার ব্যাকের নাম অসো। বামদিকের সব ধরণের পজিশনেই খেলতে পারেন তিনি। তবে লেফট ব্যাকে খেলতে দেন প্রাধান্য। যদিও দলের জন্য খেলে থাকেন লেফট ব্যাক বা লেফট উইঙ ব্যাকে। আর এই অসোই এবার এলেন স্কালোনির নজরে।

জানা গিয়েছে বিশ্বকাপের পরবর্তী কলাপেই অসোকে ডাকতে পারেন স্কালোনি।।এই মৌসুমে ২ গোল করেছেন অসো, আছে ৩ এসিস্টও। বা পায়ের এই সেন্টারব্যাক বেশ আক্রমণাত্নক খেলার ধরণের জন্য পরিচিত, একইসাথে ডিফেন্সটাও করতে পারেন ঠিকঠাক। এছাড়া 

পরিসংখ্যানের বাইরে তার সবচেয়ে বড় শক্তি হলো বল পায়ে আত্মবিশ্বাস।

বর্তমানে বিশ্বকাপের পর নতুন করে দল সাজানোর চিন্তা স্কালোনির। দলের প্রধান দুই লেফট ব্যাক মেদিনা ও ত্যাগলিফিকো দুইজনই ৩০ ছাড়িয়েছে। এছাড়া লেফট মিড বা উইঙে নেই মানসম্মত খেলোয়াড়। তাই সবদিক বিবেচনায় অনেকের কাছে অসোর ডাক পাওয়া সময়ের দাবি।

কিন্ত প্রশ্ন আসতে পারে, স্পেনের খেলোয়াড় কিভাবে খেলবেন আর্জেন্টিনার হয়ে। অসোর জন্ম স্পেনের তোরেভেইজাতে। তার বেড়ে উঠা ও ফুটবল অঙ্গনের যাত্রা সেখানেই। তবে অসোর বাবার জন্ম আর্জেন্টিনার রেকুইনকোস্তাতে। ফলে যেকোন দেশের জার্সিই পড়তে পারবেন তিনি।

কিন্ত অসোর চাওয়া তিনি যেন খেলেন আলভিসেলেস্তা জার্সিতে। এমনকি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলার ইচ্ছার কথাও জানান তিনি। অসোর এই চাওয়া আর দলের চাহিদা, সব মিলিয়েই তিনি আছেন রাডারে

এখন দেখার বিষয়, সব জল্পনা সত্যি করে অসো আদৌ আর্জেন্টিনার জার্সি গায়ে চাপাতে পারেন কি না। যদি তিনি জাতীয় দলে সুযোগ পান, তাহলে বিশ্বকাপ ফাইনালের হতাশা ভুলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে আর্জেন্টিনার রক্ষণভাগে। তরুণ এই ডিফেন্ডার হয়তো ভবিষ্যতে স্কালোনির দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here