২ মৌসুম আগে ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেন লা লীগার ক্লাব এথলেটিকো মাদ্রিদ। তবে সেখানে দলগতভাবে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি আর্জেন্টাইন আলভারেজের, তবে ব্যাক্তিগত পর্যায়ে সফল ছিলেন এই স্ট্রাইকার।
এরপর থেকেই তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল ইউরোপের বড় বড় ক্লাব। সেই তালিকায় সবার উপরে ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের নাম
বিশেষ করে বার্সেলোনার বড় নজর ছিল তার প্রতি। এমনকি হুলিয়ান আলভারেজ বার্সা যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বারবার। কিন্ত ক্লাবের পক্ষ থেকে তাকে করা হয়নি বিক্রি।
যদিও বার্সেলোনায় বিক্রি করা না হলেও এবার আলোচনায় আর্সেনাল। এই ইংলিশ ক্লাবে আলভারেজের যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।
আলভারেজের আর্সেনালের যাওয়ার খবর প্রকাশ করেছে ফুটবল লন্ডন , দ্যা মিরর, ফিজাচেস, ইয়াহু স্পোর্টস, গোল সহ একাধিক গণমাধ্যম।
সেখানে আর্সেনালের হুলিয়ান আলভারেজের ব্যাপারে সরাসরি আগ্রহের কথা বলা হয়েছে। যদিও এর আগে ভিনিসিয়াসের জন্য বেশ চেষ্টা করেছিল আর্সেনাল।
তবে শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেন এই উইঙ্গার। আর সেখানেই ভার্সেটাইল আলভারেজকে টার্গেট করেছে আর্তেতার দল।
এথলেটিকোর মালিক ও কোচ থেকে বার্তা দেওয়া হয়েছে, তারা আলভারেজের ব্যাপারে খুশী আছেন। তাকে বিক্রি করার এই মুহুর্তে চিন্তা তাদের নেই৷
যে কারণে হাজার কোটি টাকার উপরের প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন তারা। একইসাথে ৫০০ মিলিয়ন ডলারের বিশাল রিলিজ ক্লস রাখা হয়েছে ঝুলিয়ে।
তবে এরপরও আলভারেজ ও আর্সেনাল ডিল অসম্ভব নয়।
কেননা হয়তবা লীগের অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে খেলোয়াড় বিক্রি করতে চাইবেনা এথলেটিকো।
আবার বার্সার দেওয়ার টাকার অঙ্কও বর্তমান সময়ের জন্য অনুপর্যুক্ত। অন্যদিকে ইপিএলের ক্লাব আর্সেনাল বড় অঙ্কের টাকা অফার করতে প্রস্তত আর্জেন্টাইন মাকড়সার জন্য।
এছাড়া তারা ভিক্টর গাইকোরেসের সাথে আলভারেজের অদল বদল ও বিশাল অঙ্কের টাকার কথাও বলেছে। যেটা এই ডিলের সম্ভাবনা দেয় বাড়িয়ে।
অন্যদিকে হুলিয়ান আলভারেজ নিজেও মিডিয়ার সামনে সরাসরি ক্লাব ছাড়ার কথা বলেন। যদিও তার আগ্রহে আছে বার্সেলোনা, তবে সেটা না হলে আর্সেনালেও যেতে চাইবেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
যে কারণে ট্রান্সফারমার্কেটে নতুন করে আলোচনায় গানার্সদের এই স্ট্রাইকারের উপর আগ্রহ।
এবার দেখা যাক, নয়া মৌসুমে কোথায় ঠিকানা পান আলভারেজ। এথলেটিকোই কি তাকে শেষ পর্যন্ত আটকে রাখতে সক্ষম কিনা, নাকি কোথাও নিজের পছন্দের জায়গায় নিজেকে নিয়ে করতে পারেন নতুন শুরু।




