Homeফুটবলআবারও পেনাল্টি মিস মেসির! ১ হালি গোল খেল মায়ামি!

আবারও পেনাল্টি মিস মেসির! ১ হালি গোল খেল মায়ামি!

- Advertisement -spot_img

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেও স্বস্তির দেখা পেলেন না লিওনেল মেসি। মায়ামির একাদশে ফিরেই পেনাল্টি মিস করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সেই সঙ্গে ন্যাশভিল এফ.সির বিপক্ষে বড় হারের তিক্ততাও সঙ্গী হয়েছে তার প্রত্যাবর্তনে। ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয় দেখেছে ইন্টার মায়ামি।

ম্যাচের ২৩ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। এরপর সমতায় ফেরার সুযোগ আসে মায়ামির সামনে।

পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু মেসির নিচু শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শভা। ফিরতি বলে সার্জিও রেগিলন জালে বল পাঠালেও পরে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় গোলটি বাতিল হয়।

পেনাল্টি নেওয়ার সময় বক্সে খেলোয়াড় ঢুকে পড়ায় গোলটি বাতিল করা হয়।

এর ফলে টানা তিন ম্যাচে পেনাল্টি থেকে ব্যর্থ হলেন মেসি। ২০১৪ সালের পর এই প্রথম টানা তিনটি পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন তারকা। চলতি গ্রীষ্মের বিশ্বকাপেও অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মেসিই মায়ামিকে সমতায় ফেরানোর পথ তৈরি করেন। তার অসাধারণ পাস থেকে বল পেয়ে টেলাসকো সেগোভিয়া কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। হ্যানি মুখতার ও স্যাম সারিজের গোলে দ্রুত ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ন্যাশভিল। ম্যাচের শেষদিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুখতার।

এরপর মেসির হতাশা আরও বাড়ে। ফাউলের আবেদন করে হলুদ কার্ড দেখার পর তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পরে অফসাইডের কারণে বাতিল হয় তার আরেকটি গোলও।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর দুই ম্যাচ বাইরে ছিলেন মেসি। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরলেও দলকে+ জয়ের পথে ফেরাতে পারেননি। বরং তার প্রত্যাবর্তনের রাতেই এক হালি গোল হজম করে টানা তৃতীয় হারের লজ্জায় ডুবেছে ইন্টার মায়ামি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here