Homeফুটবলনেইমারের বিদায়ী ম্যাচের জার্সি পাওয়া হালান্ডের কাছে ‘রিয়েলী স্পেশাল'!

নেইমারের বিদায়ী ম্যাচের জার্সি পাওয়া হালান্ডের কাছে ‘রিয়েলী স্পেশাল’!

- Advertisement -spot_img

ফুটবল মাঠে গোলের পর গোল করে নিজের আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন আর্লিং হালান্ড। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এই স্ট্রাইকারের ব্যক্তিগত সংগ্রহেও রয়েছে ফুটবল বিশ্বের বেশ কিছু বড় তারকার স্মরণীয় স্মারক।

তবে সেসবের মধ্যে একটি জার্সি তার কাছে আলাদা আবেগের জায়গা দখল করে আছে,সেটি ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচের জার্সি।

নিজের সংগ্রহ নিয়ে কথা বলতে গিয়ে হালান্ড জানিয়েছেন, নেইমারের সেই জার্সিটি তার কাছে ‘রিয়েলী স্পেশাল’। জার্সিটির বিশেষত্ব শুধু এর মালিকের নামেই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আধুনিক ফুটবলের অন্যতম নান্দনিক ও বিনোদনদায়ী খেলোয়াড়ের আন্তর্জাতিক অধ্যায়ের শেষ প্রান্তের স্মারক হিসেবে এটি হালান্ডের সংগ্রহে বিশেষ মর্যাদা পেয়েছে।

নেইমারের সঙ্গে হালান্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার গল্প খুব বেশি না থাকলেও, ব্রাজিলিয়ান তারকার ফুটবলীয় প্রতিভার প্রতি তরুণ প্রজন্মের খেলোয়াড়দের শ্রদ্ধা বরাবরই স্পষ্ট। হালান্ডের সংগ্রহে নেইমারের জার্সির উপস্থিতি সেই সম্মানেরই আরেকটি দৃষ্টান্ত।

তবে শুধু নেইমার নন, হালান্ডের সংগ্রহে রয়েছে আরও বেশ কয়েকজন বিশ্বসেরা ফুটবলারের জার্সি। সেখানে জায়গা করে নিয়েছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের মতো তারকারাও।

বিশেষ করে বেলিংহামের সঙ্গে হালান্ডের সম্পর্ক বেশ ভালো। একই প্রজন্মের দুই তারকা ভিন্ন পথে এগোলেও একে অপরের সামর্থ্য ও সাফল্যের প্রতি তাদের সম্মান আছে আগে থেকেই।

এমবাপ্পের জার্সিও হালান্ডের সংগ্রহে রয়েছে। গোল করার অসাধারণ দক্ষতা, বয়স এবং বিশ্ব ফুটবলে প্রভাবের কারণে দীর্ঘদিন ধরেই হালান্ড ও এমবাপ্পেকে মুখোমুখি তুলনা করা হচ্ছে।

অথচ প্রতিদ্বন্দ্বিতার বাইরে ব্যক্তিগত সংগ্রহে একে অপরের জার্সি থাকা ফুটবলের সৌন্দর্যের অনন্য একটি দিক তুলে ধরেছে।

হালান্ড এমবাপ্পের জুগেও দাপট দেখানো নম্বর নাইন হ্যারি কেইনের জার্সিও রয়েছে হালান্ডের কাছে। বিশ্বকাপসহ বিভিন্ন বড় মঞ্চে পাওয়া আরও কিছু স্মরণীয় জার্সিও যত্নে রেখেছেন নরওয়ের এই তারকা।

সব মিলিয়ে হালান্ডের জার্সি সংগ্রহ শুধু তারকা খেলোয়াড়দের নামের তালিকা নয়; বরং যাদের খেলাকে তিনি ভালবাসেন, তাদের প্রতি সম্মানের একটি নিদর্শন।

আর সেই তালিকায় নেইমারের শেষ আন্তর্জাতিক জার্সিকে ‘বিশেষ’ হিসেবে আলাদা করে দেখা ব্রাজিলিয়ান মহাতারকার প্রভাব যে প্রজন্ম পেরিয়েও অন্য প্রজন্মে কতটা প্রভাব ফেলে তারই প্রমাণ।

তাইতো হালান্ড বলেই ফেললেন ‘দ্যিস ওয়ান ইজ রিয়েলী স্পেশাল! “

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here