Homeফুটবলআর্জেন্টিনার হয়ে ৮ বছর, স্কালোনির আর্জেন্টিনার ইতিহাসই বদলে গল্প...

আর্জেন্টিনার হয়ে ৮ বছর, স্কালোনির আর্জেন্টিনার ইতিহাসই বদলে গল্প…

- Advertisement -spot_img

ঘটনার জন্য ফিরে যেতে হবে ঠিক আট বছর আগে। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে বাড়ি ফেরা হয়ে গেছে আর্জেন্টিনার।

আসরে জয়ের চেয়ে মেসিদের হারের সংখ্যাই ছিল বেশি। দীর্ঘ ২৫ বছর ধরে নেই শিরোপা, ৩২ বছর ধরে নেই বিশ্বকাপ। দলের এই সময়ে এসে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন কোচ হোর্হে সাম্পাওলি। বিপর্যস্ত দলের অবস্থা সামলাতে খোজা হচ্ছিল নতুন কোচ।

প্রস্তাব দেওয়া হয় এথলেটিকোর দায়িত্বে থাকা অভিজ্ঞ ডিয়োগা সিমিওনকে। কিন্ত ক্লাব রেখে জাতীয় দলের দায়িত্ব নিতে অস্বীকার করেন এই কোচ।

মার্সেল গ্যালার্দো ক্লাব রিভার প্লেটে দেন মনযোগ, আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য দেখাননি আগ্রহ। সংকটকালীন সময়ে দায়িত্ব নিতে আগ্রহী হননি কেউ। উপায়ন্তর না দেখে দায়িত্ব দেওয়া ৪০ বছর বয়সী আর্জেন্টাইন সাবেক এক তারকার কাছে।

আর্জেন্টিনার হয়ে সাত ম্যাচ খেললেও এর আগে কোন সিনিয়ার দলেই কোচিং করাননি এই স্কালোনি। আর সেখানেই চলে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

দলের দুসময়ে এমন আনকোরা একজনকে দায়িত্ব দেওয়া নিয়ে অনেকে তুলোধনাও করে আর্জেন্টিনা বোর্ড। অনেকেই দেখে ফেলে আর্জেন্টাইন ফুটবলের শেষ।

৪০ বছরের স্কালোনির দায়িত্ব শুরু হয় ৮ বছর আগে আজকের এই দিনে। বিশ্বকাপের পর গুয়েতমালার বিপক্ষে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলে আর্জেন্টিনা দল। সেখানে ৩-০ গোলে জয় পায় আলভিসেলেস্তারা।

সিমিওনে, মার্টিনেজ ও লো সেলসোর গোলে জয় আদায় করে আর্জেন্টিনা দল। সেই থেকেই হয় যাত্রা শুরু।

এরপর কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১০৪ টি ম্যাচ খেলেন সব মিলিয়ে, যার মাঝে জয় পায় ৮০ ম্যাচে। অর্থ্যাৎ ৮০ ভাগ ম্যাচে জয়ের রেকর্ড তার, হেরেছেন ১০ ভাগেরও কম ম্যাচে। ধুকতে ধাকা একটা দলের হয়ে এমন রেকর্ড বিষ্ময়ের চেয়েও বেশি কিছু।

স্কালোনির টার্নিং পয়েন্ট আসে ২০২১ সালে৷
ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারিয়ে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা।

আর এখান থেকেই স্কালোনির দলকে নিয়ে বদলে যায় ধারণা। যে দলকে কয়েক বছর আগেও অগোছালো মনে হচ্ছিল, সেই দলই হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী দল।এরপর ৩ মাস পর আসে ফিনালিসিমা। ইতালিকে হারিয়ে আরও একটি শিরোপা জেতে আর্জেন্টিনা। কিন্তু আসল চমক তখনও বাকি।

কাতার বিশ্বকাপে স্কালোনির আর্জেন্টিনা প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বসে। আবারও শুরু হয় সমালোচনা।

কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে ওঠে দলটি, জিতে নেয় শিরোপাও। সব মিলিয়ে ৮ বছরে স্কালোনি খেলেছেন ৬ আসর, ৪ টার শিরোপা জয়ের সাথে ৫ আসরে দলকে নিয়ে গেছেন ফাইনালে। এমন কোচের গল্প আর্জেন্টিনা স্বর্ণাক্ষরেই যে লিখে রাখবে, তাতে নেই সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here